ঢাকা ১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

৪২ লাখ টন জ্বালানি তেল আমদানির প্রস্তাব অনুমোদন দিল মন্ত্রিসভা

নিজস্ব প্রতিবেদক: আগামী ২০২০ সালের চাহিদা মেটাতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) বিভিন্ন ধরনের মোট ৪২ লাখ মেট্রিক টন জ্বালানি তেল আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

অনুমোদিত ৪২ লাখ মেট্রিক টনের মধ্যে ৫০ শতাংশ জি-টু-জি ভিত্তিতে এবং বাকি ৫০ শতাংশ জ্বালানি তেল উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে আমদানি করা হবে।

বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ১৯তম অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানানো হয়।

প্রকল্পের প্রস্তাবনায় বলা হয়েছে, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০১৫ সালের ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী, জ্বালানি তেলের মোট চাহিদার ৫০ শতাংশ জি টু জি ভিত্তিতে এবং ৫০ শতাংশ উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্র আহ্বানের মাধ্যমে আমদানি করে আসছে। বিক্রয় প্রবণতা ও পর্যাপ্ত মজুদ বিবেচনায় ২০২০ সালে বিপিসির জালানি তেল আমদানির মোট চাহিদা গ্যাস অয়েল ৩৫ লাখ মেট্রিক টন, জেট এ-১ ৪ দশমিক ৬০ লাখ মেট্রিক টন, (১০%), মোগ্যাস ১ দশমিক ২০ লাখ মেট্রিক টন (১০%), ফার্নেস অয়েল ১ দশমিক ২০ লাখ মেট্রিক টন।

বর্ণিত চাহিদার ৫০ শতাংশ উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্র আহ্বানের মাধ্যমে এবং অবশিষ্ট ৫০ শতাংশ জি-টু-জি ভিত্তিতে আটটি প্রতিষ্ঠানের কাছ থেকে নেগোসিয়েশনের মাধ্যমে আমদানির প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা কমিটি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

৪২ লাখ টন জ্বালানি তেল আমদানির প্রস্তাব অনুমোদন দিল মন্ত্রিসভা

আপডেট টাইম : ০১:৩৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯