ঢাকা ০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা ও সমাবেশ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন বিশ্বম্ভরপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি আটক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত ধামইরহাটে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুড়িগ্রামে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এর শুভেচ্ছা বার্তা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মানিকগঞ্জের হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মহাখালী ও গুলশানে ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক: উচ্ছেদে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। বৃহস্পতিবার রাজধানীর মহাখালী-আমতলী ও গুলশানে এ অভিযান পরিচালনা করা হয়।

মহাখালী-আমতলীতে অঞ্চল-৩ এর নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট মীর নাহিদ আহসান এবং গুলশানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার ভ্রাম্যমাণ আদালত ও উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নেতৃত্বে মহাখালী ও আমতলী এলাকায় ফুটপাত ও সড়কের ওপর থেকে অবৈধ প্রায় ২৫০টি স্থাপনা উচ্ছেদ করা হয়।
অন্যদিকে গুলশান-২ নম্বর মার্কেট, ১১৮ ও ১১৩ নম্বর রোডে নির্বাহী ম্যজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে ফুটপাত ও সড়কে অবৈধভাবে স্থাপিত প্রায় দুই শতাধিক অস্থায়ী টং, সেমিপাকা, কাঁচা শেড, ভ্যান, সিঁড়ি ইত্যাদি উচ্ছেদ করে প্রায় ৩০ হাজার বর্গফুট এলাকা অবৈধ দখল থেকে উদ্ধার করা হয়।

এছাড়া অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করে রাখার অপরাধে গুলশান ১১৭ নম্বর রোডের ‘সাউথব্রিজ ডেভেলপার’ এবং ডিসিসি মার্কেটের ‘আমিন জুয়েলার্স’ এর প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।
পাশাপাশি ডিসিসি মার্কেটের দুটি ডিপার্টমেন্টাল স্টোরের মালামাল দোকানের বাইরে রাখার অপরাধে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা ও সমাবেশ

মহাখালী ও গুলশানে ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

আপডেট টাইম : ১২:১৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০১৯