ঢাকা ০৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি হাঁসের মাংসের যত উপকারিতা সুখী দাম্পত্য গড়তে যে অভ্যাসগুলি জরুরি ছুটির দিনে বাড়ল স্বর্ণের দাম, ফের ভরি ২ লাখ ছুঁইছুঁই ‘শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার’ বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা 

এলিস ওয়েলস ঢাকায়

জ্যেষ্ঠ প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলস ঢাকায় এসেছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে তিনি ঢাকায় পৌঁছান বলে কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে।

তিনদিনের সফরের প্রথম দিনে মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে সাক্ষাৎ করবেন। এছাড়া সফরকালে এলিস ওয়েলস পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন।

কূটনৈতিক সূত্র জানায়, ভারত-প্রশান্ত মহাসাগরীয় কৌশল বাস্তবায়নে বাংলাদেশের সহায়তা আদায় করা তার এ সফরের অন্যতম উদ্দেশ। এছাড়া রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কক্সবাজার যাবেন এলিস। সফর শেষে আগামী ৭ নভেম্বর ঢাকা ত্যাগ করবেন তিনি।

২০১৭ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র প্রণিত জাতীয় নিরাপত্তা কৌশলের মধ্যে ভারত-প্রশান্ত মহাসাগরীয় কৌশল বাস্তবায়ন অন্যতম। ভারত মহাসাগরের পশ্চিম উপকূল থেকে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল অবাধ ও মুক্ত এবং নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায় দেশটি। এ জন্য বাংলাদেশ-অস্ট্রেলিয়া-ভারত-জাপানের জোড়ালো সমর্থন চায় যুক্তরাষ্ট্র।

ঢাকায় আসার আগে ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলস ব্যাংককে সদ্য সমাপ্ত পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন ও ভারত-প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য ফোরামে অংশ নিয়ে বিভিন্ন আঞ্চলিক অংশীদারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। সেখানে তিনি ভারত-প্রশান্ত মহাসাগরীয় উদ্যোগ ইস্যূতে যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া-ভারত-জাপান ‘চতুর্মাত্রিক’ আলোচনা অধিবেশনে যোগ দেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি

এলিস ওয়েলস ঢাকায়

আপডেট টাইম : ১০:৫৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯