ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পিরোজপুর প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ‎ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা ও সমাবেশ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন বিশ্বম্ভরপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি আটক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত ধামইরহাটে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুড়িগ্রামে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এর শুভেচ্ছা বার্তা

‘বুলবুল’ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:প্রবল বেগে ধেয়ে আসতে থাকা ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় শ্রমিক লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

শেখ হাসিনা বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় সমস্ত প্রস্তুতি আমাদের নেয়া আছে। যারা নৌপথে যাতায়াত করেন, আজ তাদের অনেক প্রতিনিধি এখানে (সম্মেলনে) উপস্থিত হতে পারেন নাই।

আজ শনিবার বেলা পৌনে ১১টার দিকে জাতীয় শ্রমিক লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন শ্রমিক লীগের নেতাকর্মীরা ‘শেখ হাসিনার আগমন শুভেচ্ছা স্বাগতম’ স্লোগান দেন।

স্লোগানের মাধ্যমে সম্মেলনের প্রধান অতিথি ও সংগঠনের সাংগঠনিক নেত্রী শেখ হাসিনাকে অভিবাদন জানান তারা।
পরে জাতীয় সংগীতের মাধ্যমে শ্রমিক লীগের সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।

জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সংগঠনের কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পিরোজপুর প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ‎

‘বুলবুল’ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০২:০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০১৯