ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ আদালতের স্থিতাবস্থা অমান্যের অভিযোগ, ওয়াকফ জমি রক্ষায় দুয়ারীপাড়ায় মানববন্ধন তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষ/ণচেষ্টা, যুবক আ/টক মক্কায় ডায়মন্ড প্রবাসী গ্রুপের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন ও রদবদল করে প্রজ্ঞাপন জারি ধামইরহাট গৃহবধূকে হত্যার পরে আগুনে পুড়ে মামলার তদন্তে আসামি গ্রেফতার

ফোকসম্রাজ্ঞী মমতাজের জন্মদিন আজ

বিনোদন প্রতিবেদক,সিটিজেন নিউজ:বর্তমানে মমতাজ সরকার দলীয় এমপি। বাংলা ফোক গানের সম্রাজ্ঞী তিনি । রাজনীতির মঞ্চে তার অনেক ব্যস্ততা। তবুও গান গেয়ে চলেছেন নিয়মিতই।

বরেণ্য এই গায়িকার জন্মদিন আজ। ১৯৭৪ সালের ৫ মে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইরে জন্মগ্রহণ করেন তিনি। মমতাজের পুরো নাম মমতাজ বেগম। বাবা মধু বয়াতিও গান করতেন। তার কাছ থেকেই গানে হাতেখড়ি। পরে মাতাল রাজ্জাক দেওয়ান এবং শেষে আবদুর রশীদ সরকারের কাছে গান শিখেছেন তিনি।
দেশে দেশে, পথে পথে লোক গান করে বেড়াতেন মমতাজ। ২০০০ সালে হানিফ সংকেতের আমন্ত্রণে জনপ্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’-তে গান করতে আসেন তিনি। প্রথমে না করে দিলেও হানিফ সংকেত অনেক বুঝিয়ে তাকে রাজি করান।

মো. রফিকুজ্জামানের কথায় ও সোহেল আজিজের সুরে ইত্যাদিতে তিনি অবশেষে গাইলেন ‘রিটার্ন টিকিট হাতে লইয়া আইসাছি এই দুনিয়ায়/ টাইম হলে যাইতে হবে যাওয়া ছাড়া না উপায়’ গানটি।

সেই গান রাতারাতি পৌঁছে গেল কোটি কোটি শ্রোতার কাছে। আর মমতাজ জায়গা করে নিলেন সবার অন্তরে। দিনে দিনে তিনি হয়ে উঠলেন বাংলা লোক সঙ্গীতের সম্রাজ্ঞী।

দুই দশকেরও বেশি তার পেশাদারী সংগীত জীবন। এরমধ্যে রেকর্ড ৭০০টির বেশি একক অ্যালবাম প্রকাশ পেয়েছে তার। গেয়েছেন সিনেমাতেও। বৈচিত্রময় কণ্ঠের মমতাজ যেমন সহজ কথা ও সুরে ‘ফাইট্টা যায়’ গান গেয়ে দেশ মাতিয়েছেন তেমনি ‘মনপুরা’ ছবিতে ‘আগে যদি জানতাম রে বন্ধু’র মতো ব্যতিক্রমী ধাঁচের গান গেয়েও তুমুল প্রশংসিত হয়েছেন।

ফিতার ক্যাসেট থেকে সিডি এলো, সিডির দিন গিয়ে এলো ভিডিও দেখার যুগ। এই পরিবর্তনের স্রোতে অনেক বিখ্যাত-জনপ্রিয় শিল্পীই হারিয়ে গেছেন। কিন্তু মমতাজ রয়ে গেছেন স্বমহিমায় তার শ্রোতাদের মনের রানী হয়ে।

ক্যারিয়ারে বহু চড়াই উৎরাই তাকে পার হতে হয়েছে। মৌলবাদী হামলার মুখেও পড়তে হয়েছে তাকে। বহুবার বহু কনসার্ট থেকে গান না করেই ফিরে এসেছেন। নিরবে কেঁদেছেন অপমানে। তবে থেমে যাননি। সব যন্ত্রণাকে প্রেরণা করে চলতে চলতে মমতাজ আজ এদেশের কোটি মানুষের প্রিয় মানুষ। তিনি আজ মহান সংসদের একজন সম্মানিত সদস্যও।

গুণী এই কণ্ঠশিল্পীর জন্মদিনে জাগো নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা রইলো।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত

ফোকসম্রাজ্ঞী মমতাজের জন্মদিন আজ

আপডেট টাইম : ০৮:৪২:৫৬ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০১৯