ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিয়ানমারে পাচারের সময় ৪১০ বস্তা ইউরিয়া সার জব্দ সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই : ব্যবসায়ী প্রতিনিধি দল নেত্রকোণায় অনুমোদনহীন ভবন ভাঙল প্রশাসন ভোলা-ঢাকা রুটে ফেরি সার্ভিস, পণ্য পরিবহনে নতুন যুগের সূচনা বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই : প্রতিমন্ত্রী মীর হেলাল ফরিদপুর চিনিকলে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম উদ্বোধন হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিতে কঠোর নির্দেশনা ডিসি ফরিদার বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম মেশিন চালু প্রধানমন্ত্রীর কারামুক্তি দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন উত্তরাঞ্চল ছাত্র ফোরামের পিরোজপুর প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ‎

ভারতে , বাহরাইনে নতুন দূত

জ্যেষ্ঠ প্রতিবেদক: ভারতে নতুন হাই কমিশনার ও বাহরাইনে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সরকার।

ভারতে হাই কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ ইমরান, যিনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রদূত।

বর্তমানে ভারতে হাই কমিশনার রয়েছেন সাবেক পররাষ্ট্র সচিব সৈয়দ মোয়াজ্জেম আলী। তার স্থলাভিষিক্ত হবেন মুহাম্মদ ইমরান।

১৯৮৬ বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা ইমরান এর আগে কলকাতায় ডেপুটি হাই কমিশনার ছাড়াও জেদ্দা, বন, বার্লিন এবং অটোয়ায় বাংলাদেশ মিশনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

উজবেকিস্তানেও বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করা এই কর্মকর্তা।

অন্যদিকে সৌদি আরবের রিয়াদে বাংলাদেশের ডেপুটি চিফ অব মিশন মো. নজরুল ইসলামকে বাহরাইনের রাষ্ট্রদূত করা হয়েছে।

১৫তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারে যোগ দেওয়া এই কূটনীতিক এর আগে দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ইরাক, লেবাননে বিভিন্ন দায়িত্ব পালন করা ছাড়াও ওআইসিতে সহকারী স্থায়ী প্রতিনিধিও ছিলেন।

নজরুল ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া, প্রশাসন, সার্ক, বিমসটেক, আইও উইং, সংসদ বিষয়ক বিভাগের বিভিন্ন পদ ছাড়াও পশ্চিম এশিয়া ইউংয়ের মহাপরিচালকও ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতির ডিগ্রিধারী নজরুল ইসলাম অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ড থেকে ওয়াটার পলিসি ও গভর্ন্যান্স বিষয়ে পিএইচডিও অর্জন করেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মিয়ানমারে পাচারের সময় ৪১০ বস্তা ইউরিয়া সার জব্দ

ভারতে , বাহরাইনে নতুন দূত

আপডেট টাইম : ১২:৪৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯