ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

স্পিকারের সাথে রেডক্রস প্রধানের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক: ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস (আইসিআরসি) প্রতিনিধিদলের প্রধান পিয়ের দ্যোখব বলেছেন, বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনায় রোল মডেল। প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় তৃণমূলের জনগণের অংশগ্রহণ উল্লেখযোগ্য ভূমিকা রাখে। এক্ষেত্রে রেডক্রস দুর্যোগ মোকাবিলায় গতিশীল এবং কার্যকর ভূমিকা রাখছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি তরুণ সংসদ সদস্যদের নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক একটি কর্মশালা আয়োজনের আগ্রহ প্রকাশ করেন।

আজ মঙ্গলবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে তার সংসদের কার্যালয়ে সাক্ষাত করে একথা বলেন। সাক্ষাৎকালে তারা বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা, রেডক্রসের কার্যক্রম, হুইল চেয়ার বাস্কেটবল টর্নামেন্টসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

পিয়ের দ্যোখব প্রতিবন্ধীদের নিয়ে আগামী ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য “হুইল চেয়ার বাস্কটবল টুর্নামেন্ট” সম্পর্কে স্পিকারকে অবহিত করেন।

স্পিকার বলেন, রেডক্রসের সাথে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময়কাল থেকে রেডক্রস বাংলাদেশে কার্যক্রম চালিয়ে আসছে। দুর্যোগ মোকাবিলায় এ সংস্থা অতীতের মতো ভবিষ্যতেও জনগণের কল্যাণে কাজ করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ড. শিরীন শারমিন বাংলাদেশে রেডক্রসের কার্যক্রমের প্রসংশা করেন এবং তরুণ সংসদ সদস্যদের নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা আয়োজনের প্রস্তাবকে স্বাগত জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

স্পিকারের সাথে রেডক্রস প্রধানের সাক্ষাৎ

আপডেট টাইম : ০৯:৩৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯