ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন স্বামীর নির্যাতনে ঘরছাড়া এক সন্তানের মা রিমা, স্বামীর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি অনুমোদন সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত আনন্দ র‍্যালি ও সমাবেশ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ বিপদে পড়লেই মানুষ চেনা যায়,আসল বন্ধু পাশে থাকে, নকল বন্ধু দূরে সরে যায় কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, ফার্মেসিকে জরিমানা

কসবায় ভয়াবহ রেল দুর্ঘটনায় মন্ত্রীর দুঃখ প্রকাশ

জ্যেষ্ঠ প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভয়াবহ রেল দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, এ ঘটনার জন্য প্রাথমিকভাবে তূর্ণা নিশীথা ট্রেনটির লোকমাস্টার, সহকারী লোকমাস্টার ও গার্ড দায়ী।

বুধবার (১৩ নভেম্বর) জাতীয় সংসদে রেল দুর্ঘটনা নিয়ে এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

মন্ত্রী জানান, প্রতিটি দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। মঙ্গলবার (১২ নভেম্বর) ভোর রাতে সিলেট থেকে চট্টগ্রামমুখী উদয়ন এক্সপ্রেস ট্রেনটি মন্দভাগ স্টেশনের তিন নম্বর লুপ লাইনে যাচ্ছিল। ট্রেনটির ১৫টি বগির ১১টি লুপ লাইনে চলে যায়, বাকি ছিল চারটি বগি। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী তূর্ণা নিশীথা ট্রেনটি উদয়ন এক্সপ্রেসের পিছনের চারটি বগিতে আঘাত করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তূর্ণার লোকমাস্টার ও গার্ড সিগনাল অমান্য করে স্টেশনের দিকে ছুটে এসে এ দুর্ঘটনা ঘটায়। ফলে উদয়নের ১৬ জন যাত্রী মারা যান এবং ৫৪ জন যাত্রী কমবেশি আহত হন।

তিনি আরও জানান, এ ঘটনা জানার সঙ্গে সঙ্গে আমিসহ রেলের সচিব ও ডিজি ঘটনাস্থলে যাই এবং উদ্ধারকাজে সহায়তা করি। এ দুর্ঘটনা ঘটানোর জন্য তূর্ণার লোকমাস্টার নাসির উদ্দীন, সহকারী লোকমাস্টার অপু দে এবং গার্ড আবদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রেলওয়ের পক্ষ থেকে নিহত যাত্রীদের প্রত্যেককে ১ লাখ টাকা এবং আহতদের ১০ হাজার টাকা সহায়তা দেয়া হচ্ছে।

এ সময় রেল দুর্ঘটনা আর যাতে না ঘটে এবং রেলকে নিরাপদ বাহন হিসেবে গড়ে তোলার জন্য সর্বস্তরের কর্মীরা সজাগ থাকবেন বলে জানান রেলমন্ত্রী।

সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে কসবার মন্দবাগ রেলওয়ে স্টেশনে আন্তঃনগর তূর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে ১৬ জন নিহত হন। এ ঘটনায় আহত হন শতাধিক যাত্রী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন

কসবায় ভয়াবহ রেল দুর্ঘটনায় মন্ত্রীর দুঃখ প্রকাশ

আপডেট টাইম : ০১:০৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯