ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন স্বামীর নির্যাতনে ঘরছাড়া এক সন্তানের মা রিমা, স্বামীর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি অনুমোদন সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত আনন্দ র‍্যালি ও সমাবেশ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ বিপদে পড়লেই মানুষ চেনা যায়,আসল বন্ধু পাশে থাকে, নকল বন্ধু দূরে সরে যায় কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, ফার্মেসিকে জরিমানা

পেঁয়াজ আছে,পচে যাচ্ছে কিন্তু বাজারে ছাড়ছে না : প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পৃথিবীর কোন দেশে পেঁয়াজ পাওয়া যায় সেটা খোঁজ নিয়ে আমরা নিয়ে আসার ব্যবস্থা নিচ্ছি। ইতোমধ্যেই পাঁচ হাজার মেট্রিকটন এলসি খোলা হয়েছে। সেখানে লোক চলে গেছে। কিছু দিনের মধ্যেই চলে আসবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনের সমাপ্তি অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে একথা বলেন তিনি। এর আগে পেঁয়াজ নিয়ে কথা বলেন মুজিবুল হক চুন্নু।

তার বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের এক সংসদ সদস্য বলেছেন- ইন্ডিয়ায় নাকি পেঁয়াজের কেজি আট টাকা। মাননীয় স্পিকার এটা ইন্ডিয়ার একটি স্টেটে। অন্য কোনো স্টেটে তারা সেই পেঁয়াজ যেতে দিচ্ছে না। অন্যান্য জায়গায় ১০০ টাকা রুপি।

প্রধানমন্ত্রী বলেন, তাদেরই পেঁয়াজের অভাব এবং তারা আমদানি করছে। তারপরও আমার অনুরোধে যেসব এলসি খোলা হয়েছিল সে পেঁয়াজগুলো আমরা আনতে পেরেছিলাম। কিন্তু আমাদের দেশে পেঁয়াজের দাম বাড়ছে। পেঁয়াজ কিন্তু আছে তা দেখা যাচ্ছে। আমরা টানা অভিযান চালিয়েছি। দেখা যাচ্ছে পেঁয়াজ পচে যাচ্ছে। কিন্তু পেঁয়াজ বাজারে ছাড়ছে না। এ জন্য আমরা টিসিবির মাধ্যমে বিভিন্ন অঞ্চলে পেঁয়াজ বিক্রি করছি। পাশাপাশি আমরা বিদেশ যেমন তুরস্ক ও মিশর থেকে পেঁয়াজ আমদানি শুরু করেছি। সেখানে আমাদের কর্মকর্তারা চলে গেছেন।

তিনি বলেন, আমি নির্দেশ দিয়েছি আসার সাথে সাথেই জেলায় জেলায় ট্রাকে করে চলে যাবে। এ ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন আছি যাতে এই সমস্যাটা না হয়।

তিনি বলেন, আমাদের দেশে আসলে শুধুমাত্র একটি মৌসুমে পেঁয়াজ উৎপাদন হয়। ১২ মাস যাতে হতে পারে সেভাবে উদ্ভাবন করেছেন আমাদের বিজ্ঞানীরা। আমরা ভবিষ্যতে এই পেঁয়াজের বীজ বাজারজাত করব। সে সময় আর কারও মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। আমাদের নিজের চাহিদা আমরা নিজেরাই উৎপাদন করতে পারব।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন

পেঁয়াজ আছে,পচে যাচ্ছে কিন্তু বাজারে ছাড়ছে না : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৯:৪১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯