ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

দেশে ফিরলেন রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নেপালে চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে শুক্রবার সন্ধ্যায় দেশে ফেরেন। রাষ্ট্রপতি ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত উড়োজাহাজ (ফ্লাইট নং বিজি ০০৭০) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পুলিশের মহাপরিদর্শক এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ রাষ্ট্রপতি ও তার সফর সঙ্গীদের নিয়ে স্থানীয় সময় বিকেল ৫টা ৪ মিনিটে কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী এবং নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস ও নেপাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মো. আবদুল হামিদের এটা প্রথম নেপাল সফর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত ৪৮ বছরে বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধানই নেপাল সফর করেননি।

রাষ্ট্রপতি আবদুল হামিদ গত ১২ নভেম্বর কাঠমান্ডুর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। রাষ্ট্রপতির সফরসঙ্গী ছিলেন তার স্ত্রী রাশিদা খানম, ছেলে রেজওয়ান আহমদ তওফিক এমপি, হুইপ আতাউর রহমান আতিক, এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি, পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক এবং বঙ্গভবন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

দেশে ফিরলেন রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১১:৪০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯