ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ভারতে সম্মাননা পেলেন এমপি সাইফুজ্জামান শিখর

অনলাইন ডেস্ক: তরুণ আওয়ামী লীগ নেতা সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরকে সম্মাননা দিয়েছে ভারতের জয়পুরের ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (ইউইএম)।

বুধবার সকালে রাজস্থানের রাজধানী জয়পুরে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এক অনুষ্ঠানে উপাচার্য বিশ্বজয় চ্যাটার্জি এ সম্মাননা তুলে দেন।

ভারতে সফররত সাইফুজ্জামান শিখর জয়পুরে ইউইএম ক্যাম্পাসে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্বজয় চ্যাটার্জি এবং ডিন অনিরুদ্ধ মুখার্জি তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

ইউইএম উপাচার্য বিশ্বজয় চ্যাটার্জি বিশ্ববিদ্যালয়টির সার্বিক কার্যক্রম অবহিত করে জানান, রাজস্থানের এক নম্বর বিশ্ববিদ্যালয় হওয়ার গৌরব অর্জন করেছে ইউইএম।

সাইফুজ্জামান শিখর বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, দারিদ্র্য বিমোচন আর উন্নয়ন অগ্রযাত্রায় সমানতালে এগিয়ে চলছে প্রতিবেশী দুই দেশ।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের ওপর আস্থা রেখেছে বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আন্তর্জাতিক অঙ্গনে দেশ এখন উন্নয়নের রোল মডেল।

উপস্থিত তরুণ প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি গণমানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান শিখর।

আওয়ামী লীগের তরুণ নেতা সাইফুজ্জামান শিখর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছাড়াও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ভারতে সম্মাননা পেলেন এমপি সাইফুজ্জামান শিখর

আপডেট টাইম : ১০:২২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯