ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন স্বামীর নির্যাতনে ঘরছাড়া এক সন্তানের মা রিমা, স্বামীর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি অনুমোদন সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত আনন্দ র‍্যালি ও সমাবেশ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ বিপদে পড়লেই মানুষ চেনা যায়,আসল বন্ধু পাশে থাকে, নকল বন্ধু দূরে সরে যায় কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, ফার্মেসিকে জরিমানা

ইডেনে কমান্ডো ঘেরা বক্সে বসবেন শেখ হাসিনা

অনলাইন ডেস্ক: মাঠে প্রতিদ্বন্দ্বী, তবে কূটনীতিতে মিত্র বাংলাদেশ। সেই মিত্র দেশের প্রধানমন্ত্রীর জন্য আজ শুক্রবার ইডেন গার্ডেন্সে বিশেষ নিরাপত্তা বলয় তৈরি রাখছে কলকাতা পুলিশ। লালবাজারের খবর, হাসিনা এমন একজন বিদেশি রাষ্ট্রপ্রধান, যার বিরুদ্ধে জঙ্গি সংগঠনের হুমকিও রয়েছে।

সেটা মাথায় রেখেই এই বিশেষ নিরাপত্তা ব্যূহ। ইডেনে হাসিনার জন্য পৃথক একটি ঘেরাটোপ বা বক্স তৈরি হচ্ছে। সেটি ঘিরে রাখবেন কমান্ডোরা। ওই বক্সে হাসিনা এবং তার ঘনিষ্ঠেরা থাকবেন। বাংলাদেশের নিরাপত্তা দল ইতিমধ্যেই ইডেনের ওই বিশেষ সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখেছে।

পুলিশের খবর, হাসিনার নিজস্ব একটি নিরাপত্তা দল তার সঙ্গেই আসবে। তবে মহানগরে অবস্থানকালে তার নিরাপত্তার মূল দায়িত্ব থাকবে কলকাতা পুলিশের হাতেই। সাম্প্রতিককালে আর কোনও বিদেশি রাষ্ট্রপ্রধানের সফরে এমন নিশ্ছিদ্র নিরাপত্তার বন্দোবস্ত করা হয়নি। পুলিশের একাংশের বক্তব্য, এ রাজ্যে যে-হেতু জেএমবি জঙ্গি সংগঠনের ডেরার সন্ধান একাধিক বার মিলেছে, তাই বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের নিরাপত্তার ক্ষেত্রে সামান্যতম ফাঁকও রাখতে দেওয়া উচিত হবে না।

আজ শুক্রবার ইডেনে প্রথম দিন-রাতের টেস্ট খেলতে নামছে ভারত ও বাংলাদেশ। বিসিসিআই-এর সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের আমন্ত্রণে সেই ম্যাচের উদ্বোধনে আসছেন হাসিনা। লালবাজারের খবর, বৃহস্পতিবার হাসিনার নিরাপত্তা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন পুলিশ কমিশনার (সিপি) অনুজ শর্মা-সহ শীর্ষ কর্তারা। ইডেনে হাসিনার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও থাকতে পারেন। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন কি না, সেই ব্যাপারে নিশ্চিত কোনো খবর নেই।

আজ সকালেই কলকাতা বিমানবন্দরে নামবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিমান। সেখান থেকে নিউ টাউন, ইএম বাইপাস, পরমা উড়ালপুল, এজেসি বোস উড়ালপুল হয়ে আলিপুরের একটি পাঁচতারা হোটেলে পৌঁছবেন হাসিনা। তার পরে হোটেল থেকে ইডেনে পৌঁছে ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। ইডেনে বেশ কিছু ক্ষণ কাটিয়ে তিনি ফিরবেন হোটেলে। কয়েকটি বৈঠক সেরে সন্ধ্যায় আবার যোগ দেবেন ইডেনের নৈশভোজে। রাতেই কলকাতা বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে পাড়ি দেবে তার বিমান।

পুলিশি সূত্রে জানা গিয়েছে, সিপি-র নির্দেশ অনুযায়ী পুলিশ বিমানবন্দর থেকে আলিপুরের পাঁচতারা হোটেল এবং সেখান থেকে ইডেনের যাত্রাপথ নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে। হাসিনার যাতায়াতের পথে থাকা উড়ালপুলের তলাতেও কড়া নজরদারি ও নিরাপত্তা থাকবে। হোটেলে থাকবেন সাদা পোশাকের পুলিশকর্মী ও কমান্ডোরা। -আনন্দবাজার

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন

ইডেনে কমান্ডো ঘেরা বক্সে বসবেন শেখ হাসিনা

আপডেট টাইম : ০৮:১৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯