ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

পদ্মা সেতুর আদলে তৈরি মঞ্চে শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক: পদ্মা সেতুর আদলে তৈরি মঞ্চে আসন গ্রহণ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেসস্থলে পৌঁছেন তিনি।

এ সময় আওয়ামী যুবলীগ নেতাকর্মীরা স্লোগান দিয়ে স্বাগত জানান সম্মেলনের প্রধান অতিথি শেখ হাসিনাকে। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা যুবলীগ’ স্লোগান দেন নেতাকর্মীরা।

পরে পদ্মা সেতুর আদলে তৈরি মঞ্চে আসন গ্রহণ করেন তিনি।

এর আগে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও আওয়ামী যুবলীগের সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। পরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে আওয়ামী যুবলীগের সপ্তম কংগ্রেসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

সোহরাওয়ার্দী উদ্যানে কংগ্রেসের এই প্রথম অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত রয়েছেন।

প্রথম অধিবেশন শেষে বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দ্বিতীয় অধিবেশনে নতুন চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে।

যুবলীগের কংগ্রেস ঘিরে বর্ণিল উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে। উৎসাহ-উদ্দীপনার সঙ্গে সকাল থেকেই সম্মেলনস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা।

কংগ্রেসে সভাপতিত্ব করছেন জাতীয় কংগ্রেস প্রস্তুতি আহ্বায়ক ও প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলাম। পরিচালনা করছেন সদস্য সচিব ও সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

পদ্মা সেতুর আদলে তৈরি মঞ্চে শেখ হাসিনা

আপডেট টাইম : ০৩:৫৫:০৭ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯