ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য নরসিংদী তে জনস্বার্থে মোবাইল কোর্ট জনগণের ভালোবাসায় মির্জা ফখরুল: নীতি, আদর্শ ও নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ সংসদ কক্ষে নিজের আসনে বসে ভোট গ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে-ইউএনও, এটিএম কামরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রত্যাশা সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্রের

মোংলায় যাত্রীবাহী ট্রলার ডুবি, একজনের লাশ উদ্ধার

মোংলা প্রতিনিধি: মংলার পশুর নদীতে উদ্ধার অভিযান চলছে। মোংলার পশুর নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় এ পর্যন্ত একজনের লাশ উদ্ধার হয়েছে।

আজ রবিবার (২৪ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে খুলনার দাকোপ উপজেলার লাউডোব ঘাট থেকে মোংলার হোলসিম ঘাটে আসার সময় এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলারে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী ছিল বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ওই ট্রলারে ১২০ জন যাত্রী ছিল বলে জানিয়েছে সাঁতরে কূলে ওঠা যাত্রীরা।

মৃত ব্যক্তির নাম সুন্দর বিশ্বাস (৫০)। তার বাড়ি খুলনার দাকোপ উপজেলার বাজুয়া গ্রামে।

তবে কত জন নিখোঁজ রয়েছে তা এখনো নিশ্চিতভাবে জানাতে পারছে না প্রশাসন। নিখোঁজদের সন্ধানে সকাল সাড়ে ৯টার দিকে উদ্ধার অভিযান শুরু করেছে নৌ বাহিনী, কোস্ট গার্ড, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী জানান, রবিবার সকাল পৌনে ৮টার দিকে খুলনার দাকোপ উপজেলার লাউডোব খেয়া ঘাট থেকে যাত্রী নিয়ে মোংলার হোলসিম খেয়া ঘাটে আসার সময় একটি ড্রেজারের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ট্রলারটি ড্রেজারের নিচে চলে যায়। তাৎক্ষণিক কোনও কোনও যাত্রী সাতরে কূলে উঠতে পারলেও একজন ডুবে যান। ট্রলারের যাত্রীদের বাড়ি দাকোপ উপজেলার বিভিন্ন গ্রামে। তারা সবাই মোংলার বিভিন্ন কলকারখানায় চাকরি করেন।

ওসি ইকবাল আরও বলেন, ‘ঘটনাস্থলে আসার পর ট্রলারটিতে অতিরিক্ত যাত্রী ছিল বলে আমি জানতে পেরেছি। এ ঘটনার তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।

নিখোঁজদের সন্ধানে পশুর নদীতে অভিযান চালাচ্ছে নৌবাহিনী, কোস্ট গার্ড, পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবরি দল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক

মোংলায় যাত্রীবাহী ট্রলার ডুবি, একজনের লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৭:৩২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯