ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস

দৈনিক লাখ পিস সোনালী ব্যাগ উৎপাদন কার্যক্রম শুরু

অনলাইন ডেস্ক: পরিবেশ দূষণকারী পলিথিন ব্যাগের ব্যবহার কমাতে দৈনিক এক লাখ পিস সোনালী ব্যাগ উৎপাদনের কার্যক্রম চালু করেছে বাংলাদেশ পাটকল কর্পোরেশন (বিজেএমসি)। এতে অর্থায়ন করছে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড।

রোববার সংসদ ভবনে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সপ্তম বৈঠকে এ তথ্য জানানো হয়। বলা হয়, পরিবেশবান্ধব সোনালী ব্যাগ উৎপাদনে অধিকতর গবেষণা কার্যক্রম গ্রহণ ও সম্পাদন শীর্ষক প্রকল্পে ৯ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার টাকা বরাদ্দের জন্য ইতোমধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় হতে প্রশাসনিক আদেশ জারি করা হয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মির্জা আজম। উপস্থিত ছিলেন কমিটির সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, রনজিত কুমার রায়, মো. নজরুল ইসলাম চৌধুরী, শাহীন আক্তার, আব্দুল মমিন মণ্ডল, খাদিজাতুল আনোয়ার এবং তামান্না নুসরাত (বুবলী)। এ ছাড়া বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, পাট ও বস্ত্র অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

প্রথম বারেরমতো ‘বস্ত্র দিবস’ পালনের পদক্ষেপ নিতে ওই বৈঠকে সুপারিশ করে সংসদীয় কমিটি। একইসঙ্গে এর মাধ্যমে এ সেক্টরের যাবতীয় কার্যক্রম ব্যাপকভাবে প্রচারের জন্য সুপারিশ করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

দৈনিক লাখ পিস সোনালী ব্যাগ উৎপাদন কার্যক্রম শুরু

আপডেট টাইম : ০১:৩৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯