ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

প্রধানমন্ত্রী ৫ নতুন জাহাজ উদ্বোধন করবেন আগামীকাল

নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) নতুন পাঁচটি সমুদ্রগামী জাহাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে । প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাহাজগুলো উদ্বোধন করবেন।

বুধবার (২৭ নভেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ও চীন সরকারের চুক্তি অনুযায়ী ছয়টি জাহাজ সংগ্রহে ব্যয় হয়েছে এক হাজার ৬৩৭ কোটি ১৫ লাখ টাকা। এর মধ্যে চীন সরকারের সহায়তা এক হাজার ৫২৭ কোটি ৬৬ লাখ টাকা এবং বিএসসির নিজস্ব অর্থ ১০৯ কোটি ৪৯ লাখ টাকা। প্রতিটি জাহাজের ধারণ ক্ষমতা ৩৯ হাজার ডিডব্লিউটি (ডেড ওয়েট টন)।

জাহাজগুলোর মধ্যে তিনটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার (তেলবাহী) এবং তিনটি বাল্ক ক্যারিয়ার (পণ্যবাহী)। ছয়টি জাহাজের মধ্যে প্রথমটি ‘এমভি বাংলার জয়যাত্রা’ ২০১৮ সালের ১ নভেম্বর প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার দুটি বাল্ক ক্যারিয়ার ও তিনটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার উদ্বোধন করা হবে।

জাহাজগুলো হলো- এমভি বাংলার সমৃদ্ধি, এমভি বাংলার অর্জন, এমটি বাংলার অগ্রযাত্রা, এমটি বাংলার অগ্রদূত এবং এমটি বাংলার অগ্রগতি।

বর্তমানে বিএসসি বহরে আটটি জাহাজ রয়েছে। আরও ছয়টি মাদার ভ্যাসেল (বড় জাহাজ) ও চারটি কন্টেইনার জাহাজ ক্রয় প্রক্রিয়াধীন রয়েছে বলে নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

প্রধানমন্ত্রী ৫ নতুন জাহাজ উদ্বোধন করবেন আগামীকাল

আপডেট টাইম : ০৯:১১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯