ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন স্বামীর নির্যাতনে ঘরছাড়া এক সন্তানের মা রিমা, স্বামীর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি অনুমোদন সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত আনন্দ র‍্যালি ও সমাবেশ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ বিপদে পড়লেই মানুষ চেনা যায়,আসল বন্ধু পাশে থাকে, নকল বন্ধু দূরে সরে যায় কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, ফার্মেসিকে জরিমানা

মেয়র হানিফের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে ঢাকাবাসী

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী, অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার মোহাম্মদ হানিফের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজিমপুর কবরস্থানে মরহুমের কবর জিয়ারত, মেয়র মোহাম্মদ হানিফ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন প্রাঙ্গণে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

নগর ভবনে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তারা মরহুম মেয়র মোহাম্মদ হানিফের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণমূলক আলোচনা করেন। তারা মেয়র মোহাম্মদ হানিফকে জনতার মেয়র হিসেবে উল্লেখ করে তার কর্মকাণ্ডের গুণে ঢাকাবাসীর অন্তরে চিরস্মরণীয় হয়ে রয়েছেন এবং থাকবেন বলে উল্লেখ করেন।

মোহাম্মদ হানিফের একমাত্র ছেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের বিভিন্ন পর্যায়ে মোহাম্মদ হানিফের অবদান এবং ঢাকাবাসীর কল্যাণে অবিভক্ত সিটি করপোরেশনের মেয়র হিসেবে মোহাম্মদ হানিফের অবদান ঢাকাবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

স্মরণসভায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ওয়ার্ড কাউন্সিলর আহমেদ মন্নাফী, হুমায়ুন কবীর, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ ইমদাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন আজীমপুর কবরস্থানে মরহুম মেয়র মোহাম্মদ হানিফের কবরে পুষ্পার্ঘ নিবেদন ও দোয়া করেন। পরে মেয়র মোহাম্মদ হানিফ জামে মসজিদে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে শরিক হন। আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী, ওয়ার্ড কাউন্সিলররা এ সময় উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন

মেয়র হানিফের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে ঢাকাবাসী

আপডেট টাইম : ০৭:০৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯