ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন স্বামীর নির্যাতনে ঘরছাড়া এক সন্তানের মা রিমা, স্বামীর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি অনুমোদন সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত আনন্দ র‍্যালি ও সমাবেশ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ বিপদে পড়লেই মানুষ চেনা যায়,আসল বন্ধু পাশে থাকে, নকল বন্ধু দূরে সরে যায় কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, ফার্মেসিকে জরিমানা

জাতীয় আয়কর দিবস আজ

অনলাইন ডেস্ক: আয়কর বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং মানুষকে নিয়মিত করদানে উৎসাহিত করতে আজ (শনিবার) দেশব্যাপী পালিত হবে জাতীয় আয়কর দিবস-২০১৯। ‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’- স্লোগানকে সামনে রেখে এ বছর দিবসটির নির্ধারিত প্রতিপাদ্য হলো ‘কর প্রদানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নিশ্চিত হোক রূপকল্প বাস্তবায়ন’।

দিবসটি উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সব বিভাগীয় শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করবে।

এ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেছেন, পৃথিবীর সব উন্নত রাষ্ট্রের প্রধান রাজস্ব উৎস হিসেবে বিবেচিত হয় প্রত্যক্ষ কর বা আয়কর। বাংলাদেশ রূপকল্প ২০২১ এবং রূপকল্প ২০৪১ এর পথ ধরে সুখী-সমৃদ্ধ ও উন্নত দেশে পরিণত হওয়ার পথে অগ্রসর হচ্ছে। এ লক্ষ্য অর্জনে বাস্তবায়িত হচ্ছে পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও পায়রা সমুদ্রবন্দরের মতো মেগা প্রকল্প। এসব উন্নয়ন কর্মকাণ্ডের যথাযথ বাস্তবায়নে দেশের অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ বৃদ্ধির কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে আয়কর প্রদানকারীর সংখ্যা এবং আয়কর খাতে রাজস্ব আহরণ বৃদ্ধি অত্যন্ত জরুরি।

প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, কর আহরণের মাধ্যমে সামাজিক ন্যায়বিচার ও সমতা নিশ্চিত করা কর বিভাগের প্রধান কাজ। এনবিআর ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রের রাজস্ব ভাণ্ডারকে সমৃদ্ধ করার মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কর প্রদানে দেশের জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এনবিআরের বিভিন্ন উদ্ভাবনীমূলক কর্মসূচি গ্রাম পর্যায় পর্যন্ত বিস্তৃত করা হয়েছে।

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে করদাতাদের প্রত্যাশা অনুযায়ী সহজ ও গতিশীল (ওয়ানস্টপ) করসেবা প্রদানের মাধ্যমে ১৪-২০ নভেম্বর আয়কর মেলা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এ বছর আয়কর মেলায় করদাতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও অভূতপূর্ব সাড়া কর আহরণের ক্ষেত্রে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। সাত দিনে রেকর্ড পরিমাণ আয়কর আহরিত হয়েছে। এ জন্য আমি সম্মানিত করদাতা ও নাগরিকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন

জাতীয় আয়কর দিবস আজ

আপডেট টাইম : ১১:৫০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০১৯