ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রিন বিল্ডিংয়ের ভিত্তি প্রস্তর স্থাপন ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত স্কুলের দায়িত্ব ফেলে গরুর হাটে ব্যবসা, অফিস সহায়কের বিরুদ্ধে স্কুলে না থাকার অভিযোগ স্বামীর মৃত্যুর পরই সম্পত্তি দখলের পাঁয়তারা, মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিংয়ে নওরিন সুলতানা মিশুর অভিযোগ শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা আসন্ন রাজিহার ইউনিয়ন পরিষদ নির্বাচন: নাসিম উদ্দিন স্বপনের মতবিনিময় সভা গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত

ভূমিকম্প সহনীয় ঘরবাড়ি ও স্থাপনা নির্মাণে সহায়তা দেবে জাপান

জ্যেষ্ঠ প্রতিবেদক: ভূমিকম্প সহনীয় ঘরবাড়ি ও স্থাপনা নির্মাণে সহায়তা দেবে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানের সাথে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাতে এলে এ বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশে জাইকার চিফ রিপ্রেজেনটেটিভ হিতোশী হিরাতার নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদলটি বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ে এসে প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

এসময় ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ্‌ কামাল ও অতিরিক্ত সচিব মো. আকরাম হোসেন উপস্থিত ছিলেন।

এসময় প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে জাপানের মত ভূমিকম্প সহনীয় রাষ্ট্রে পরিণত করতে চাই আমরা। এজন্য পুরাতন ভবনগুলো সংস্কার করে ভুমিকম্প সহনীয় করে গড়ে তু্ল‌তে জোর দেয়া হ‌চ্ছে। ’

ভূমিকম্প সহনীয় নতুন ভবন নির্মাণে বাংলাদেশের স্থপতি ও প্রকৌশলীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানে এগিয়ে আসতে প্রতিমন্ত্রী জাইকার প্রতি আহবান জানান ।

তি‌নি ব‌লেন, ঘুর্ণিঝড় বুলবুল মোকাবিলায় সরকারের পূর্ব প্রস্তুতি থাকায় জানমালের ক্ষয়ক্ষতি কম হয়েছে। ২১ লক্ষাধিক লোককে সাইক্লোন সেন্টা‌রে নিয়ে আসা সম্ভব হয়েছে, এসব আশ্রয়কেন্দ্রে দুর্যোগ চলার সময় থাকা-খাওয়ার ব্যবস্থাও করা হয়েছিল ।

জাপান প্রতিনিধিদলের নেতা হিতোশী হিরাতা বাংলাদেশের প্রশংসা করে বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। ফণি ও বুলবুলের মতো ঘুর্ণিঝড় বাংলাদেশ সাফল্যের সাথে মোকাবিলা করে সারা বিশ্বে সুনাম অর্জন করেছে।

বাংলাদেশকে ভূমিকম্প সহনীয় রাষ্ট্রে পরিণত করতে জাইকা আর্থিক ও কারিগরিসহ সকল প্রকার সহযোগিতা দেবে বলে তিনি আশ্বস্ত করেন ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

ভূমিকম্প সহনীয় ঘরবাড়ি ও স্থাপনা নির্মাণে সহায়তা দেবে জাপান

আপডেট টাইম : ১১:৩৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯