ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেনমার্কে রুশ নাশকতার প্রস্তুতির বিষয়ে গোয়েন্দা সতর্কতা বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রিন বিল্ডিংয়ের ভিত্তি প্রস্তর স্থাপন ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত স্কুলের দায়িত্ব ফেলে গরুর হাটে ব্যবসা, অফিস সহায়কের বিরুদ্ধে স্কুলে না থাকার অভিযোগ স্বামীর মৃত্যুর পরই সম্পত্তি দখলের পাঁয়তারা, মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিংয়ে নওরিন সুলতানা মিশুর অভিযোগ শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা

রাষ্ট্রীয় সফরে ভারত গেছেন নৌবাহিনী প্রধান

অনলাইন ডেস্ক: নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরীনৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার (৭ ডিসেম্বর) ভারত গেছেন। তার এ সফরের মাধ্যমে পেশাগত সম্পর্ক উন্নয়নসহ প্রশিক্ষণ ও বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আশা করা হচ্ছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারত সফরের সময় নৌবাহিনী প্রধান ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, দেশটির চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান ও সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল করমবীর সিং এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এছাড়াও তিনি দেশটির প্রতিরক্ষা সচিব অজয় কুমার, সাউদার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ ভাইস অ্যাডমিরাল অনিল কুমার চাওলা, ইস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ ভাইস অ্যাডমিরাল অতুল কুমার জৈনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি তিনি ভারতের ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল, দেশটির নৌবাহিনী বিভিন্ন জাহাজ ও প্রশিক্ষণ ঘাঁটিসহ কোচিন শিপইয়ার্ড পরিদর্শন করবেন। আগামী ১২ ডিসেম্বর নৌবাহিনী প্রধানের দেশে ফেরার কথা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ডেনমার্কে রুশ নাশকতার প্রস্তুতির বিষয়ে গোয়েন্দা সতর্কতা

রাষ্ট্রীয় সফরে ভারত গেছেন নৌবাহিনী প্রধান

আপডেট টাইম : ০৭:৩২:৫৬ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯