ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রিন বিল্ডিংয়ের ভিত্তি প্রস্তর স্থাপন ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত স্কুলের দায়িত্ব ফেলে গরুর হাটে ব্যবসা, অফিস সহায়কের বিরুদ্ধে স্কুলে না থাকার অভিযোগ স্বামীর মৃত্যুর পরই সম্পত্তি দখলের পাঁয়তারা, মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিংয়ে নওরিন সুলতানা মিশুর অভিযোগ শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা আসন্ন রাজিহার ইউনিয়ন পরিষদ নির্বাচন: নাসিম উদ্দিন স্বপনের মতবিনিময় সভা গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত

মিয়ানমার যাচ্ছেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক: চার দিনের সরকারি সফরে আজ রবিবার মিয়ানমার যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ।

শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে তিনি মিয়ানমার সশস্ত্র বাহিনীর উপপ্রধান ও সেনাবাহিনী প্রধান ভাইস সিনিয়র জেনারেল সো উইনের সাথে সাক্ষাৎ করবেন।

সাক্ষাৎকালে তারা দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন, প্রশিক্ষণ বিনিময়, শুভেচ্ছা সফর ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের বাংলাদেশ হতে প্রত্যাবর্তনসংক্রান্ত বিষয়ে আলোচনা করবেন। পাশাপাশি সীমান্ত এলাকায় সড়ক নির্মাণ এবং মিয়ানমার কর্তৃক সীমান্ত এলাকায় স্থলমাইন ও আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইজ) স্থাপন সম্পর্কেও আলোচনা হতে পারে।

তিনি মিয়ানমারের ন্যাশনাল ডিফেন্স কলেজ, কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, সামরিক জাদুঘরসহ একাধিক সামরিক/অসামরিক স্থাপনা পরিদর্শন করবেন।

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ১১ ডিসেম্বর বুধবার মিয়ানমার থেকে দেশে ফিরবেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

মিয়ানমার যাচ্ছেন সেনাপ্রধান

আপডেট টাইম : ১১:১৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯