ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় সংস্কারের উপায় খুঁজছেন মাচাদো গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি হাঁসের মাংসের যত উপকারিতা সুখী দাম্পত্য গড়তে যে অভ্যাসগুলি জরুরি ছুটির দিনে বাড়ল স্বর্ণের দাম, ফের ভরি ২ লাখ ছুঁইছুঁই ‘শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার’ বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন

বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ক্রীড়া প্রতিবেদক: জমজমাট বঙ্গবন্ধু বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সন্ধ্যা ৬টা ৫৬ মিনিটে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এক জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে এই উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

উদ্বোধন ঘোষণার সময় সবাইকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত সব দর্শককে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বঙ্গবন্ধুর নামে এই টুর্নামেন্ট সফল হোক, স্বার্থক হোক, একই সঙ্গে এই আয়োজনের সফলতা কামনা করে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০১৯ এর শুভ উদ্বোধন ঘোষণা করছি।

এর আগে সূচিতে বিকাল ৫টার কথা বলা হলেও উদ্বোধনী অনুষ্ঠান শুরু হতে বেজেছে ৫টা ৪০ মিনিট। সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে মইদুল ইসলাম খান ডি রকস্টার শুভ আসেন দিনের প্রথম পারফরম্যান্স নিয়ে। ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’ এবং ‘নিটোল পায়ে রিনিক ঝিনিক’- গান গেয়ে ৬টা ১৫ মিনিটে তিনি নেমে যান স্টেজ থেকে।

শুভর পরই মঞ্চে আসেন আরেক সঙ্গীত শিল্পী রেশমি মির্জা। তার কয়েকটি গান পরিবেশনের পর তৃতীয় পারফরমার হিসেবে মঞ্চে আসেন জনপ্রিয় ব্যান্ড তারকা নগর বাউলখ্যাত মাহফুজ আনাম জেমস। উপস্থিত দর্শকদের উন্মাতাল করে গাচ্ছিলেন তার জনপ্রিয় ‘সুলতানা বিবিয়ানা’ গানটি।

এই গান যখন প্রায় শেষ দিকে তখনই বড় পর্দায় দেখা গেল বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বিসিবি হসপিটালিটি বক্সে ঢুকছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘড়িতে তখন সন্ধ্যা ৬টা ৫০ মিনিট। তিনি আসন গ্রহণ করতেই শেষ হয় জেমসের প্রথম গান।

তখনই উপস্থাপকরা জানিয়ে দেন প্রধানমন্ত্রীর আগমনের খবর। শেখ হাসিনা অনুষ্ঠান স্থলে একদমই সময় নষ্ট করেননি। সন্ধ্যা ৬টা ৫৬ মিনিটে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণার জন্য নবনির্মিত স্ট্যান্ডে দাঁড়িয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০১৯-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন তিনি।
প্রধানমন্ত্রীর উদ্বোধন ঘোষণার পরই শুরু হয় বর্ণাঢ্য আতশবাজি। চলে প্রায় সাত মিনিট ধরে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৯:২৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯