ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা সভা দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, বিভিন্ন ইউনিয়নে জনসাধারণের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৬ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা-১৭ আসনে বর্ণাঢ্য র‌্যালি আজ ড্রোনের কারণে রাশিয়ার আকাশ বিমান চলাচলের জন্য ‘সম্পূর্ণ অনিরাপদ’: জেলেনস্কি শরতে অপরূপ কক্সবাজারের মেরিন ড্রাইভ, সৌন্দর্যে মাতোয়ারা পর্যটকরা ডিএসসিসি প্রশাসকের খিলগাঁও আঞ্চলিক কার্যালয় পরিদর্শন নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১১৪, নিখোঁজ ৩৯১৬ ডিএসসিসি প্রশাসকের খিলগাঁও আঞ্চলিক কার্যালয় পরিদর্শন যুক্তরাজ্য সফরে মাখোঁ, বেয়ো ট্যাপেস্ট্রির উদ্বোধন, বার্নহামের সঙ্গে বৈঠক বৃহস্পতিবার

ভারত সফর স্থগিত স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রীর সফর বাতিলের পর এবার ভারত সফর স্থগিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ভারতের মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে আগামীকাল শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রীর সেখানে যাওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু।

সফর স্থগিতের কোনো সুনির্দিষ্ট কারণ না জানিয়ে বৃহস্পতিবার রাতে তিনি সিটিজেেন নিউজকে বলেন, ‘মাননীয় মন্ত্রীর শুক্রবারের ভারত সফর কর্মসূচি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে সুবিধাজনক সময়ে তিনি ভারত সফর করবেন।’

মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে ভারতের মেঘালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কয়েকটি অনুষ্ঠানে অংশ নেয়ার কথা ছিল বলেও জানান জনসংযোগ কর্মকর্তা।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড কনভ্যাল সাংমা।

অপরদিকে হঠাৎ করেই পূর্বনির্ধারিত ভারত সফর বাতিল করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল ৩টার একটি ফ্লাইটে তার ভারত যাওয়ার কথা ছিল।

বলা হচ্ছে, ভারতে নাগরিকত্ব সংশোধন বিল সংসদে পাস হওয়ায় এক প্রকার মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এর মধ্যে ভারতের আসামে সংঘাত শুরু হওয়ার কারণে সফরটির জন্য অনুকূলীয় সময় এখন নয়।

পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন গত বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বলেও জানা গেছে।

ড. মোমেনের এ সফর বাতিল নিয়ে ভারতীয় গণমাধ্যমও বলছে, সফরের আগের দিন রাতে ভারতের উচ্চকক্ষ রাজ্যসভায় ‘বিতর্কিত’ নাগরিকত্ব সংশোধনী বিল পাসকে কেন্দ্র করে একধরনের অস্বস্তি সৃষ্টি হওয়ায় এ সফর বাতিল হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নাটোরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা সভা

ভারত সফর স্থগিত স্বরাষ্ট্রমন্ত্রীর

আপডেট টাইম : ১০:৪১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯