ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেনমার্কে রুশ নাশকতার প্রস্তুতির বিষয়ে গোয়েন্দা সতর্কতা বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রিন বিল্ডিংয়ের ভিত্তি প্রস্তর স্থাপন ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত স্কুলের দায়িত্ব ফেলে গরুর হাটে ব্যবসা, অফিস সহায়কের বিরুদ্ধে স্কুলে না থাকার অভিযোগ স্বামীর মৃত্যুর পরই সম্পত্তি দখলের পাঁয়তারা, মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিংয়ে নওরিন সুলতানা মিশুর অভিযোগ শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা

টিউলিপ-রূপার ব্রিটেনের নির্বাচনে হ্যাটট্রিক জয়

অনলাইন ডেস্ক: দুই বছরের মাথায় ফের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ব্রিটেনে। ভোট গণনায় এখন পর্যন্ত এগিয়ে রয়েছে ক্ষমতাসীন কনজারভেটিভ। তবে বিরোধী দল লেবার পার্টির হয়ে বাজিমাত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক এবং বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক। ব্রিটিশ পার্লামেন্টে হ্যাট্রিক জয় পেয়েছেন তারা।

২০১৫ সালে প্রথমবারের মতো সাংসদ নির্বাচিত হন তারা। এরপর ২০১৭ সালে এবং সর্বশেষ গতকাল অনুষ্ঠিত হওয়া নির্বাচনেও জয় পেয়েছেন টিউলিপ-রূপা।

লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে তৃতীয় মেয়াদে ব্রিটিশ পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক। এছাড়া উত্তর-পশ্চিম লন্ডনের হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন আসন জয়লাভ করেছেন টিউলিপ।

হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে ১৯৯২ সাল থেকে লেবার পার্টির এমপি ছিলেন অস্কার জয়ী অভিনেত্রী গ্রেন্ডা জ্যাকসন। গ্রেন্ডা জ্যাকসন অবসর নেওয়ার ঘোষণা দিলে লেবার পার্টির স্থানীয় সদস্যদের ভোটে হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে এমপি পদে মনোনয়ন পান টিউলিপ। এই নিয়ে তৃতীয়বার এমপি পদে নির্বাচন করলেন তিনি। তিনবারই হেসেছেন বিজয়ের হাসি।

লন্ডনের মিচামে জন্ম নেওয়া টিউলিপ কিংস কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। ১৫ বছর বয়স থেকে হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্নে বসবাস করছেন তিনি। পড়েছেন একই এলাকার স্কুলে। ২০১০ সালে স্থানীয় ক্যামডেন কাউন্সিলে প্রথম বাঙালি নারী কাউন্সিলর নির্বাচিত হন তিনি।

লন্ডনের অন্যতম আলোচিত ইলিং সেন্ট্রাল অ্যান্ড একট্রন আসনে লেবার পার্টির প্রার্থি রূপা হক বিজয়ী হয়েছেন। ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনটি গতবারের মতো এবারও লেবার পার্টির অন্যতম ‘টার্গেট সিট’ ছিল। কিংস্টন ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগের জ্যৈষ্ঠ প্রভাষক রূপা হক। ১৯৭২ সালে লন্ডনের ইলিংয়ে জন্ম নেওয়া রূপার আদি বাড়ি পাবনায়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ডেনমার্কে রুশ নাশকতার প্রস্তুতির বিষয়ে গোয়েন্দা সতর্কতা

টিউলিপ-রূপার ব্রিটেনের নির্বাচনে হ্যাটট্রিক জয়

আপডেট টাইম : ১০:৫৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯