ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ

অনলাইন ডেস্ক: মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা আগামী ২৬ মার্চ (স্বাধীনতা দিবস) প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেন, বর্তমানে মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্ত করার কাজ চলছে। এই তালিকা আগামী ২৬ মার্চ প্রকাশ করা হবে।

আজ রোববার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।আ ক ম মোজাম্মেল হক বলেন, তালিকার প্রাথমিক খসড়া আমাদের কাছে রয়েছে। বর্তমান তথ্যমতে, কোনো না কোনো তালিকায় অন্তর্ভুক্তির সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৮৫৬ জন। এর মধ্যে দাবিদার মুক্তিযোদ্ধার সংখ্যা ২ লাখ ৫১ হাজার ২৮৫ জন।
আর বর্তমানে ভাতাভোগী মুক্তিযোদ্ধা ২ লাখ ১ হাজার ৪৬১ জন জানিয়ে তিনি বলেন, কিন্তু ২ লাখ ৫১ হাজার ২৮৫ জনের নামে একাধিক গেজেট ও অন্য দলিল থাকায় মুক্তিযোদ্ধার সংখ্যা বেশি মনে হলেও প্রকৃতপক্ষে এ সংখ্যা ২ লাখ ১০ হাজারের বেশি নয়।

একই মুক্তিযোদ্ধার নাম একাধিক গেজেট ও অন্য দলিলে থাকার উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, ‘তার নিজের নামই ৫টা দলিলে রয়েছে। এছাড়া কারও কারও নাম ১২বার অন্তর্ভুক্ত রয়েছে বলেও জানান তিনি।

একাধিক দলিলভুক্ত মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত একক তালিকা তৈরির কাজ প্রক্রিয়াধীন জানিয়ে মন্ত্রী বলেন, এ খসড়া তালিকা উপজেলা থেকে পরীক্ষণ সম্পন্ন করে প্রকাশ করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ

আপডেট টাইম : ০৫:০৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯