ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা সভা দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, বিভিন্ন ইউনিয়নে জনসাধারণের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৬ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা-১৭ আসনে বর্ণাঢ্য র‌্যালি আজ ড্রোনের কারণে রাশিয়ার আকাশ বিমান চলাচলের জন্য ‘সম্পূর্ণ অনিরাপদ’: জেলেনস্কি শরতে অপরূপ কক্সবাজারের মেরিন ড্রাইভ, সৌন্দর্যে মাতোয়ারা পর্যটকরা ডিএসসিসি প্রশাসকের খিলগাঁও আঞ্চলিক কার্যালয় পরিদর্শন নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১১৪, নিখোঁজ ৩৯১৬ ডিএসসিসি প্রশাসকের খিলগাঁও আঞ্চলিক কার্যালয় পরিদর্শন যুক্তরাজ্য সফরে মাখোঁ, বেয়ো ট্যাপেস্ট্রির উদ্বোধন, বার্নহামের সঙ্গে বৈঠক বৃহস্পতিবার

মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিশেষ প্রতিবেদক: মহান বিজয় দিবসের ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৬ ডিসেম্বর) ভোর ৬টা ৩৫ মিনিটে শহীদ বেদিতে ফুল দিয়ে তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। তখন বিউগলে বেজে ওঠে করুণ সুর।

এরপর প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের নেতাকর্মীদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে দলের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর শ্রদ্ধা জানান স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্য, রাজনীতিবিদ, বিভিন্ন দেশের কূটনীতিক। সরকারের পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, সাত বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্য, দেশি-বিদেশি মুক্তিযোদ্ধা ও সরকারদলীয় শীর্ষ নেতাদের শ্রদ্ধা জানানোর পর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের জন্য জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেয়া হয়।

বিশিষ্টজনদের শ্রদ্ধা নিবেদনের পর সর্বস্তরের মানুষের ঢল নামে স্মৃতিসৌধে। পরম শ্রদ্ধায় তারা স্মরণ করেন দেশের জন্য জীবন উৎসর্গকারী বীর সন্তানদের। এসময় তারা মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নাটোরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা সভা

মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আপডেট টাইম : ১১:৪৭:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯