ঢাকা ০৩:১০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা সভা দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, বিভিন্ন ইউনিয়নে জনসাধারণের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৬ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা-১৭ আসনে বর্ণাঢ্য র‌্যালি আজ ড্রোনের কারণে রাশিয়ার আকাশ বিমান চলাচলের জন্য ‘সম্পূর্ণ অনিরাপদ’: জেলেনস্কি শরতে অপরূপ কক্সবাজারের মেরিন ড্রাইভ, সৌন্দর্যে মাতোয়ারা পর্যটকরা ডিএসসিসি প্রশাসকের খিলগাঁও আঞ্চলিক কার্যালয় পরিদর্শন নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১১৪, নিখোঁজ ৩৯১৬ ডিএসসিসি প্রশাসকের খিলগাঁও আঞ্চলিক কার্যালয় পরিদর্শন যুক্তরাজ্য সফরে মাখোঁ, বেয়ো ট্যাপেস্ট্রির উদ্বোধন, বার্নহামের সঙ্গে বৈঠক বৃহস্পতিবার

পরিবেশ দূষণকারীদের শুধু জরিমানা করা হবে : মেয়র আতিকুল

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ২০ ডিসেম্বর থেকে রাজধানীর পরিবেশ দূষণ করে যারা সড়কে ইট, বালু, পাথর ও সিমেন্ট রাখবেন তাদের বিরুদ্ধে অভিযান শুরু হবে। এছাড়া পরিবেশ দূষণ করে যারা ব্যবসা পরিচালনা করবেন তাদের বলতে চাই, শুধু বক্তব্য দেয়া বা ভালোবাসার দিন শেষ। এখন থেকে পরিবেশ দূষণকারীদের শুধু জরিমানা করা হবে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ডুরা) আয়োজনে ‘অনিয়ন্ত্রিত দূষণে ঢাকা : নাগরিক ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, এসব অভিযান পরিচালনা করার জন্য আমরা সরকারের কাছে আরও ম্যাজিস্ট্রেট চেয়েছি। যারা পরিবেশ দূষণ করে বিভিন্ন ধরনের ব্যবসা করছেন তাদের বলতে চাই, আপনারা এমন ব্যবসা বন্ধ করেন। এছাড়া কমপ্লায়েন্স না মেনে উন্নয়ন কাজ করলেও তাকে জরিমানার আওতায় আনা হবে। যদি যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করি তাহলেই শহরটা আমরা নিরাপদ করতে পারি।

তিনি আরও বলেন, ‘রাজউক, ওয়াসা, পিডিপিসহ সিটি কর্পোরেশনের কন্ট্রাক্টররা যারা রাস্তা খোঁড়ার কাজ করছেন তারা অবশ্যই কমপ্লায়েন্সের মাধ্যমে কাজ করুন, অন্যথায় জরিমানা করা হবে। যদিও আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, তা নিয়েই আমাদের কাজ করে এগিয়ে যেতে হবে। আনিসুল হক আমাদের তেমনটাই দেখিয়ে গেছেন। পরিবেশ দূষণ রোধ করতে হলে সবার সহযোগিতা প্রয়োজন। আমাদের ঢাকা সিটি এখন আর মেগা সিটি নেই, এখন এটা গ্যাগা সিটিতে পরিণত হয়েছে।’

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাধারণ সম্পাদক আদিলুর রহমান খান। ডুরার সভাপতি মশিউর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ডুরার সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেল। এছাড়া স্থপতি ইকবাল হাবিব, নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আকতার মাহমুদ, পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খান, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নাটোরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা সভা

পরিবেশ দূষণকারীদের শুধু জরিমানা করা হবে : মেয়র আতিকুল

আপডেট টাইম : ০৪:০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯