ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য নরসিংদী তে জনস্বার্থে মোবাইল কোর্ট জনগণের ভালোবাসায় মির্জা ফখরুল: নীতি, আদর্শ ও নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ সংসদ কক্ষে নিজের আসনে বসে ভোট গ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে-ইউএনও, এটিএম কামরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রত্যাশা সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্রের

দুর্ঘটনায় আহতদের ছাড়াই দেশে ফিরলো বিমানের বিশেষ ফ্লাইট

অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ: মিয়ানমারের ইয়াঙ্গুনে দুর্ঘটনার কবলে পড়া বিমানের যাত্রীদের ছাড়াই ফিরতি ফ্লাইটের ১৭ জন যাত্রীকে নিয়ে দেশে ফিরেছে বিমানের বিশেষ ফ্লাইট।

বৃহস্পতিবার ভোর ৪টা ৫৫ মিনিটে বিমানের ওই বিশেষ ফ্লাইটটি ১৭ জন যাত্রী নিয়ে ঢাকায় অবতরণ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহা-ব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ পরিবর্তন ডটকমকে বলেন, যে উড়োজাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে সেটা দিয়েই আমাদের পরবর্তী ফিরতি ফ্লাইটের যাত্রীদের দেশে আসার কথা ছিল। তাই দুর্ঘটনার পর ফিরতি ফ্লাইটের যাত্রী ও দুর্ঘটনার কবলে পড়া যাত্রীদের ফিরিয়ে আনতে বিমানের বিশেষ ফ্লাইট রাত ১১টা ২৫ মিনিটে ঢাকা ছাড়ে। পরে ১৭ জন যাত্রী নিয়ে দেশে ফিরেছে বিশেষ ফ্লাইট। তবে দুর্ঘটনার কবলে পড়া যাত্রীদের কেউ দেশে ফেরেননি।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, বৈরি আবহাওয়ার কারণে উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে পড়ার ঘটনায় ১৯ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে ১৮ জনকে মিয়ানমারের হাসপাতালে নেওয়া হয়। ইতোমধ্যে চারজন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন। বাকিরা চিকিৎসাধীন আছেন।

বুধবার সন্ধ্যায় ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণের সময় খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনার কবলে পড়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি (০৬০) ফ্লাইটটি। ড্যাশ-৮ উড়োজাহাজটিতে ২৯ জন যাত্রী ও দুইজন পাইলট ও দুইজন কেবিন ক্রু ছিলেন।

এদিকে, ফ্লাইটের যাত্রীদের স্বজনদের তথ্য সেবা দিতে একটি ইমার্জেন্সি রেসপন্স নম্বর চালু করা হয়েছে। +88028901530 নম্বরে কল করে স্বজনরা তথ্য পাবেন।

প্রসঙ্গত, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে ইয়াঙ্গুনগামী ড্যাশ-৮ উড়োজাহাজের ফ্লাইটটি গতকাল বিকেল ৩টা ৪৫ মিনিটে ঢাকা ত্যাগ করে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে ইয়াঙ্গুনে অবতরণের সময় বৈরি আবহাওয়ার কবলে পড়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক

দুর্ঘটনায় আহতদের ছাড়াই দেশে ফিরলো বিমানের বিশেষ ফ্লাইট

আপডেট টাইম : ১২:৩৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০১৯