ঢাকা ০৪:১০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেপুটি স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ পোশাক খাতে পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তরে ৬.৬ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রয়োজন মাদক-বাল্যবিয়ে-গুজব প্রতিরোধ বিষয়ে উঠান বৈঠক পৈতৃক ভিটায় মেলেনি ঠাঁই,অন্যের বারান্দায় শেষ নিশ্বাস ত্যাগ করলেন প্রবাসফেরত শামসু উদ্দিন। নাটোরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা সভা দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, বিভিন্ন ইউনিয়নে জনসাধারণের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৬ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা-১৭ আসনে বর্ণাঢ্য র‌্যালি আজ ড্রোনের কারণে রাশিয়ার আকাশ বিমান চলাচলের জন্য ‘সম্পূর্ণ অনিরাপদ’: জেলেনস্কি শরতে অপরূপ কক্সবাজারের মেরিন ড্রাইভ, সৌন্দর্যে মাতোয়ারা পর্যটকরা

সোনার তরী ঢাকার পথে

নিজস্ব প্রতিবেদক: সোনার তরীবিমান বাংলাদেশ এয়ারলাইনসের নতুন ড্রিমলাইনার ‘সোনার তরী’ ঢাকায় আসছে। যুক্তরাষ্ট্রের সিয়াটলে অবস্থিত বোয়িং কারখানার এভারেট এয়ারফিল্ড থেকে ২০ ডিসেম্বর স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে এটি রওনা দিয়েছে।

যাত্রা শুরুর আগে বোয়িং ৭৮৭-৯ সিরিজের ড্রিমলাইনার ‘সোনার তরী’কে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে বোয়িং কর্তৃপক্ষ। অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) এনামুল বারি, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কবিরুল ইয়াজদানী খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. মোশারফ হোসেন উড়োজাহাজটি গ্রহণ করেন। পরে বাংলাদেশ প্রতিনিধিদল ও বোয়িংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ‘সোনার তরী’র যাত্রার উদ্বোধন করেন।

‘সোনার তরী’ যাত্রার উদ্বোধনে বিমান ও বোয়িং কর্মকর্তারা জানা গেছে, আজ শনিবার (২১ ডিসেম্বর) বিকাল ৪টায় ড্রিমলাইনারটি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

এ বছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য দুটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার কেনার ঘোষণা দেন। এর আগে বোয়িংয়ের কাছ থেকে অর্ডার দিয়ে আনা হয় আকাশবীণা, হংসবলাকা, গাঙচিল ও রাজহংস নামের চারটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ডেপুটি স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

সোনার তরী ঢাকার পথে

আপডেট টাইম : ০৭:১৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯