ঢাকা ০৪:১০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেপুটি স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ পোশাক খাতে পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তরে ৬.৬ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রয়োজন মাদক-বাল্যবিয়ে-গুজব প্রতিরোধ বিষয়ে উঠান বৈঠক পৈতৃক ভিটায় মেলেনি ঠাঁই,অন্যের বারান্দায় শেষ নিশ্বাস ত্যাগ করলেন প্রবাসফেরত শামসু উদ্দিন। নাটোরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা সভা দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, বিভিন্ন ইউনিয়নে জনসাধারণের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৬ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা-১৭ আসনে বর্ণাঢ্য র‌্যালি আজ ড্রোনের কারণে রাশিয়ার আকাশ বিমান চলাচলের জন্য ‘সম্পূর্ণ অনিরাপদ’: জেলেনস্কি শরতে অপরূপ কক্সবাজারের মেরিন ড্রাইভ, সৌন্দর্যে মাতোয়ারা পর্যটকরা

জানাজা সম্পন্ন হয়েছে স্যার ফজলে হাসান আবেদের

নিজস্ব প্রতিবেদক: জানাজার আগ মুহূর্তে স্যার ফজলে হাসান আবেদের ছেলে শামেরান আবেদ সবার উদ্দেশে বলেন, ‌‘সবাই আমার বাবাকে শ্রদ্ধা জানিয়েছেন ও অকৃত্রিম ভালোবেসেছেন। এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। বাবা সারাজীবন সাধারণ মানুষের জন্য কাজ করেছেন, সবার কথা চিন্তা করেছেন, আপনারা তার জন্য দোয়া করবেন।

ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস চেয়ার স্যার ফজলে হাসান আবেদের জানাজা সম্পন্ন হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) দুপুর ১২টা ৪৬ মিনিটে আর্মি স্টেডিয়ামে তার জানাজা অনুষ্ঠিত হয়। বিকেলে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।

আজ সকাল ১০টা ২০ মিনিটের দিকে ফজলে হাসান আবেদের মরদেহ সাদা ফুলে ঘেরা লাশবাহী অ্যাম্বুলেন্সে করে আর্মি স্টেডিয়ামে আনা হয়। সেখানে আগে থেকেই ব্র্যাকের কর্মীসহ বিভিন্ন পর্যায়ের মানুষজন শ্রদ্ধা জানাতে অপেক্ষায় ছিলেন।

মরদেহ সেখানে রাখার পর প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রপতির পক্ষ থেকে মেজর আশিকুর রহমান এবং প্রধানমন্ত্রীর পক্ষে উপ-সামরিক সচিব কর্নেল মো. সাইফুল্লাহ শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এবং আওয়ামী লীগের পক্ষে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর কবির নানক, মাহবুব-উল আলম হানিফ, আব্দুর রহমান। এছাড়া প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা, ব্র্যাক ইউনিভার্সিটির উপ-উপাচার্য ড. মো. তামিম আবেদের মরদেহে শ্রদ্ধা জানান।

মরদেহে শ্রদ্ধা জানাতে সকাল ৯টায় সর্বসাধারণের জন্য গেট খুলে দেয়া হয়। একে একে মাঠে প্রবেশ করে সবাই শ্রদ্ধা জানান বাংলার এই মেধাবী সন্তানকে।

ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস চেয়ার স্যার ফজলে হাসান আবেদ শুক্রবার রাত ৮টা ২৮ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় মারা যান। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। ২৮ নভেম্বর তিনি হাসপাতালে ভর্তি হন। সেখানেই তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ডেপুটি স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জানাজা সম্পন্ন হয়েছে স্যার ফজলে হাসান আবেদের

আপডেট টাইম : ০১:৩৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯