ঢাকা ০১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আসন্ন রাজিহার ইউনিয়ন পরিষদ নির্বাচন: নাসিম উদ্দিন স্বপনের মতবিনিময় সভা গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত ‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক মাহমুদ সোহেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হুমকি, নতুন করে হামলা দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২ ‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক মাহমুদ সোহেল সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদান রাজশাহীতে ভারতীয় জেডি মদ জব্দ আজও অমলিন ‘মহানায়ক’ উত্তম কুমার

৩০ জানুয়ারি ঢাকার দুই সিটির নির্বাচন

নিজস্ব প্রতিবেদক: ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই দুই সিটিতে ভোটগ্রহণ চলবে। পুরো ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে। রবিবার (২২ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

এর আগে সিইসি’র সভাপতিত্বে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সভা অনুষ্ঠিত হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ৩১ ডিসেম্বর, বাছাই ২ জানুয়ারি ও প্রত্যাহারের শেষ তারিখ ৯ জানুয়ারি।

নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মো. আবুল কাশেম ঢাকা উত্তর সিটি করপোরশেরন (ডিএনসিসি) এবং যুগ্ম সচিব আব্দুল বাতেন ঢাকা দক্ষিণ সিটি (ডিএসসিসি) করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মোট সাধারণ ওয়ার্ডের সংখ্যা ৫৪টি, সংরক্ষিত ওয়ার্ড ১৮টি, সম্ভাব্য ভোটকেন্দ্র ১ হাজার ৩৪৯টি এবং সম্ভাব্য ভোটকক্ষ ৭ হাজার ৫১৬টি, মোট ভোটার সংখ্যা ৩০ লাখ ৩৫ হাজার ৬১১ জন।

ঢাকা দক্ষিণ সিটির মোট সাধারণ ওয়ার্ড ৭৫টি, সংরক্ষিত ওয়ার্ড ২৫টি, সম্ভাব্য ভোটকেন্দ্র ১ হজাজার ১২৪টি, ভোটকক্ষ ৫ হাজা ৯৯৮টি, মোট ভোটার সংখ্যা ২৩ লাখ ৬৭ হাজার ৪৮৮ জন।

প্রসঙ্গত, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন হয়েছিল ২০১৫ সালের ২৮ এপ্রিল। ঢাকা উত্তর সিটির প্রথম সভা হয়েছিল একই বছরের ১৪ মে এবং দক্ষিণের প্রথম সভা ছিল ১৭ মে। এই হিসেবে ২০২০ সালের ১৩ মে যথাক্রমে ঢাকার উত্তর এবং ১৬ মে দক্ষিণের মেয়াদোত্তীর্ণ হবে। আইন অনুযায়ী, মেয়াদোত্তীর্ণের ১৮০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আসন্ন রাজিহার ইউনিয়ন পরিষদ নির্বাচন: নাসিম উদ্দিন স্বপনের মতবিনিময় সভা

৩০ জানুয়ারি ঢাকার দুই সিটির নির্বাচন

আপডেট টাইম : ০৬:৫৪:১১ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯