ঢাকা ০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

অস্ত্র খোয়ার ঘটনায় অবহেলা থাকলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: রাজধানীর শাহবাগ থানা থেকে অস্ত্র খোয়া যাওয়ার ঘটনায় কারো দায়িত্বে অবহেলা থাকলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (৮ এপ্রিল) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কোস্টগার্ড আয়োজিত ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,‘দায়িত্বরত অবস্থায় পিস্তল ও গুলি খোয়া যাওয়ার ঘটনায় ওই এএসআইকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন। তদন্তে কারো দায়িত্বে অবহেলা পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। কারো দায়িত্বে অবহেলা থাকলে তাকে শাস্তি পেতেই হবে।’

গত রোববার দুপুরে শাহবাগ থানা থেকে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিমাংশু সাহার একটি সরকারি পিস্তল ও ১৬ রাউন্ড গুলি চুরি হয়ে যায়। এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং অস্ত্র হেফাজতে রাখতে ব্যর্থ হওয়ায় এএসআই হিমাংশু সাহাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ঘটনার দিন দায়িত্ব পালন শেষে থানা ভবনের দোতলায় বিশ্রামকক্ষে যান এএসআই হিমাংশু। এরপর দুপুর ২টা ২৫ মিনিট থেকে পরের দুই ঘণ্টার মধ্যে চুরির ঘটনাটি ঘটে।

থানার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সংশ্লিষ্টরা জানান, শাহবাগ থানার সাব-কন্ট্রোল রুমের পাশের রাস্তা দিয়ে সন্দেহভাজন এক যুবক এসে সোজা দোতলায় উঠে যান। প্রবেশ ও বের হওয়ার সময় তাকে মোবাইল ফোনে কথা বলতে দেখা গেছে। মাত্র তিন মিনিটের মধ্যে সে থানা ভবনে প্রবেশ করে পুলিশ কর্মকর্তাদের বিশ্রামকক্ষে যায় এবং বেরিয়ে আসে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক চুরির সঙ্গে জড়িত। কারণ কাছাকাছি সময়ে সন্দেহজনক আর কাউকে দোতলায় যেতে দেখা যায়নি। তবে সন্দেহভাজন ওই যুবককে এখনও গ্রেফতার করা যায়নি।

এছাড়া থানার ভেতর থেকে কেউ ওই যুবককে সহায়তা করেছে কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

অস্ত্র খোয়ার ঘটনায় অবহেলা থাকলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ১২:৫১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০১৯