ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারী কর্মীদের সুরক্ষায় ১৩ দেশের ২২ ল’ ফার্মের সঙ্গে চুক্তি সেউতায় অভিবাসী ঢল নিয়ে মরক্কোর পরিকল্পনার জোরালো প্রমাণ নেই: স্পেনের প্রধানমন্ত্রী চামড়া শিল্প পুনরুজ্জীবনে সমন্বিত সংস্কার পরিকল্পনা সরকারের : বাণিজ্যমন্ত্রী ডেনমার্কে রুশ নাশকতার প্রস্তুতির বিষয়ে গোয়েন্দা সতর্কতা বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রিন বিল্ডিংয়ের ভিত্তি প্রস্তর স্থাপন ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত

আগামীকাল বাংলাদেশ থেকে দেখা যাবে ‘রিং অব ফায়ার’

অনলাইন ডেস্ক: বছরের শেষ সূর্যগ্রহণ হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে। গ্রহণের সময় সূর্যকে রক্তাক্ত আংটির মতো দেখাবে। এজন্য বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘রিং অব ফায়ার’। সূর্যকে বড়জোড় ৩ মিনিট ৪০ সেকেন্ড এই অবস্থায় দেখা যাবে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, চাঁদ সূর্যকে অতিক্রম করার সময় যখন ৯৭ শতাংশ ঢেকে ফেলবে, তখনই সূর্যকে রক্তিম আংটির মতো দেখা যাবে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর বলছে, আকাশ পরিষ্কার থাকলে কাল সকালে বাংলাদেশ থেকে বলয়গ্রাস সূর্যগ্রহণ আংশিক দেখা যাবে। সকাল ৮টা ৩০ মিনিটে এটি শুরু হবে। তবে কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে ৯টা ৩৬ মিনিটে। এসময় চাঁদ সূর্যের সামনে এসে ধীরে ধীরে ঢেকে ফেলবে।

এই আংশিক সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করতে ক্যাম্পের আয়োজন করেছে আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃপক্ষ।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল আটটা থেকে জাদুঘরের ছাদে দুইটি করোনাডো সোলার টেলিস্কোপ দিয়ে আংশিক সূর্যগ্রহণ দেখার ব্যবস্থা থাকবে।

বাংলাদেশ বাদেও মধ্যপ্রাচ্য, ভারত, শ্রীলংকা, ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় সূর্যকে ‘রিং অব ফায়ার’ অবস্থায় দেখা যাবে।
চাঁদ যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবীর কোনো দর্শকের কাছে সূর্য কিছু সময়ের জন্য আংশিক বা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়। এই ঘটনাকে সূর্যগ্রহণ বলা হয়। অমাবশ্যার পরে নতুন চাঁদ উঠার সময় এ ঘটনা ঘটে।

পৃথিবীতে প্রতি বছর অন্তত দুই থেকে পাচঁটি সূর্যগ্রহণ পরিলক্ষিত হয়। এর মধ্যে শূন্য থেকে দুটি পূর্ণ সূর্যগ্রহণ হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নারী কর্মীদের সুরক্ষায় ১৩ দেশের ২২ ল’ ফার্মের সঙ্গে চুক্তি

আগামীকাল বাংলাদেশ থেকে দেখা যাবে ‘রিং অব ফায়ার’

আপডেট টাইম : ১১:১২:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯