ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক অবকাঠামো-নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই: এলজিআরডি মন্ত্রী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তির উৎস নজরুল: রিজভী প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের নতুন কমিটি

অনলাইন ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগের নবগঠিত কমিটি। দলের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে আজ সকাল সোয়া ৯টার দিকে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরের সামনে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ নেতারা। এ সময় আওয়ামী লীগের নতুন কার্যনির্বাহী কমিটির প্রায় সকল সদস্যই উপস্থিত ছিলেন।

প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। পরে দলের প্রধান হিসেবে নবনির্বাচিত কমিটির সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মোজাফফর হোসেন পল্টু, শেখ ফজলুল করিম সেলিম, কর্নেল (অব.) মুহম্মদ ফারুক খান, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, উপ-দপ্তর সম্পাদক সায়েম খানসহ মন্ত্রিপরিষদের সদস্যগণ ও আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২০-২১ ডিসেম্বর দুই দিনব্যাপী আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলের মাধ্যমে দলের ৪২ সদস্যের কমিটি ঘোষণা করেন সভাপতি শেখ হাসিনা। গত ২৬শে ডিসেম্বর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সভায় ৮১ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে সাত জনের নাম বাকি রেখে কমিটির অন্যদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের নতুন কমিটি

আপডেট টাইম : ০২:০৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯