ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

যশোরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ১

যশোর প্রতিনিধি: যশোরের অভয়নগরে মোটরসাইকেল ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি (৩০) নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে অভয়নগর উপজেলার সুন্দলী বাজারের পাশে এ ঘটনা ঘটে। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তির পরিচয় এখনও পুলিশ জানতে পারেনি।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, যশোরের মণিরামপুর উপজেলার হরিদাশকাটি গ্রামের বিদ্যুৎ মণ্ডল ভাড়ায় মোটরসাইকেল চালান। রাতে অভয়নগর উপজেলার নওয়াপাড়া থেকে নওয়াপাড়া-মণিরামপুর সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। রাত সাড়ে ১০টার দিকে তিনি সুন্দলী বাজারের পাশে একটি মাছের ঘেরের সামনে পৌঁছালে সেখানে আগে থেকে অবস্থান নেওয়া তিন ছিনতাইকারী মোটরসাইকেলের গতিরোধ করে। দুর্বৃত্তরা তার মাথায় পিস্তল ঠেকিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করলে বিদ্যুৎ মণ্ডল তাদের একজনকে জাপটে ধরে চিৎকার করতে থাকেন। চিৎকার শুনে সুন্দলী বাজার এবং আশপাশের লোকজন ছুটে এসে ওই ব্যক্তিকে ধরে পিটুনি দেয়। এতে অজ্ঞাত ওই ছিনতাইকারী ঘটনাস্থলেই মারা যায়। অপর দুই ছিনতাইকারী আত্মরক্ষার্থে মাছের ঘেরের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। খবর পেয়ে রাত ১১টার দিকে অভয়নগর থানা থেকে পুলিশ ঘটনাস্থলে যায়।

ওসি বলেন, ‘মোটরসাইকেল ছিনতাই করার সময় গণপিটুনিতে এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা গেছেন। তার পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে। অপর দুজন পালিয়ে গেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

যশোরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ১

আপডেট টাইম : ১২:৩১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২০