ঢাকা ০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

খুলনায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিক লাঞ্ছিত

খুলনা প্রতিনিধি: খুলনা ওয়াসার পানি সরবরাহ ব্যবস্থা নিয়ে সংবাদ সংগ্রহকালে ৭১ টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান রকিব উদ্দিন পান্নুকে লাঞ্ছিত করেছে ওয়াসা প্রকল্পের চায়না কর্মকর্তারা।

খবর পেয়ে কেএমপির ট্রাফিক পরিদর্শক (শহর ও যানবাহন) রেজাউল বাশার ঘটনাস্থলে হাজির হয়ে ওই কর্মকর্তাদের অভিযোগের প্রেক্ষিতে পান্নুর হাতে হাতকড়া লাগিয়ে থানায় নেওয়ার চেষ্টা করেন।

আজ রোববার দুপুর ১২টার দিকে নগরীর জোড়াগেট এলাকায় এ ঘটনা ঘটে।

সাংবাদিক রকিব উদ্দিন পান্নু বলেন, জোড়াগেট এলাকায় ওয়াসার পাইপ লিকেজ হয়ে পানি বের হওয়ার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে মোবাইলে তিনি ওই চিত্র ধারণ করছিলেন। এ সময় সেখানে কর্মরত খুলনা ওয়াসার পানি সরবরাহ প্রকল্পের চায়না প্রকৌশলী আকষ্মিকভাবে তার ওপর হামলা চালিয়ে তাকে লাঞ্ছিত করেন। এক পর্যায়ে ৭১ টিভির ক্যামেরা পারসন আরিফুর রহমান সোহেল ঘটনাস্থলে পৌঁছে ক্যামেরা দিয়ে ছবি তোলার চেষ্টা করলে তারা ক্যামেরা ভাংচুর করেন।

রকিব উদ্দিন পান্নু অভিযোগ করেন, ট্রাফিক ইন্সপেক্টর আবুল বাশার তাকে উদ্ধার না করে উল্টো হ্যান্ডকাপ পরিয়ে থানায় নেওয়ার চেষ্টা করেন।

ঘটনার সময় দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি আতিয়ার রহমান এগিয়ে আসলে তাকেও লাঞ্ছিত করা হয়। খবর পেয়ে সাংবাদিকরা উপস্থিত হলে পান্নুকে ছেড়ে দেওয়া হয়।

পান্নুকে লাঞ্ছিত করার খবর পেয়ে খুলনায় কর্মরত সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে এ ঘটনার প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেন। ফলে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। সাংবাদিকরা দোষী পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত ও ওয়াসার সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান।

পুলিশ কর্মকর্তারা এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে সাংবাদিকরা অবরোধ প্রত্যাহার করেন। পান্নু অজ্ঞাতনামা চারজনের বিরুদ্ধে খালিশপুর থানায় লিখিত এজাহার দাখিল করেছেন।

কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম বলেন, এ ঘটনায় ট্রাফিক ইন্সপেক্টর আবুল বাশারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

খুলনায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিক লাঞ্ছিত

আপডেট টাইম : ১১:৫৩:২৬ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২০