ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

পেঁয়াজের বাজার ফের অস্থির

অর্থনৈতিক প্রতিবেদক : কয়েকদিন নিম্নমুখী থাকলেও আবারও বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। ব্যবসায়ীদের দাবি, নির্বাচনের কারণে বাজারে পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। তবে ক্রেতারা অভিযোগ করছেন, কোনো একটি উপলক্ষ পেলেই ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়াচ্ছেন।

আজ শুক্রবার রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। কারওয়ান বাজারের ব্যবসায়ী সালাউদ্দীন বলেন, গত সপ্তাহে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৯০ থেকে ১০০ টাকা করে বিক্রি করা হলেও এ সপ্তাহে দাম ১৩০ থেকে ১৫০ টাকা পর্যন্ত। তবে আমদানি করা পেঁয়াজ আগের দামেই বিক্রি হচ্ছে।

দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা জানিয়েছেন, কাল ঢাকার দুই সিটি করপোরেশনে নির্বাচন হবে। এজন‌্য রাজধানীতে পণ‌্যবাহী ট্রাক কম ঢুকছে। নতুন পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। তবে নির্বাচনের পর আবার পেঁয়াজের বাজার স্থিতিশীল হতে পারে।

আশরাফুল ইসলাম নামের এক ক্রেতা বলেন, ব্যবসায়ীরা কোনো উপলক্ষ পেলেই দ্রব্যমূল্য বাড়ান। এ সপ্তাহে অনেক জিনিসেরই দাম বেড়েছে।

এদিকে, এ সপ্তাহে চালের দাম বেড়েছে কেজিপ্রতি ২ থেকে ৫ টাকা। বাজারে মিনিকেট চাল ৪৫ থেকে ৬০ টাকা, নাজিরশাইল চাল ৫৫ থেকে ৮০ টাকা, আটাশ ধানের চাল ৩৮ থেকে ৪২ টাকা, চিনিগুড়া চাল ৯০ থেকে ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজারে প্রচুর শীতকালীন সবজি থাকলেও কোনোটিই ৩০ টাকার নিচে বিক্রি হচ্ছে না। প্রতি কেজি নতুন আলু ৩০ টাকা, বেগুন ৪০, শিম ৪০, মুলা ৩০, পেঁপে ৩০, টমটো ৫০-৫৫, প্রতি পিস ফুলকপি ও বাধাকপি ৩০ টাকা থেকে ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

পেঁয়াজের বাজার ফের অস্থির

আপডেট টাইম : ০৭:৪৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০