ঢাকা ০৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

কত খরচ করছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মূল প্রার্থীদের প্রচারণা এখনও শুরু হয়নি। মূল প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির হয়ে দ্বিতীয় মেয়াদের জন্য প্রার্থী হবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ডেমোক্রেটিক পার্টির এখন চলছে দলীয় প্রার্থীদের প্রাইমারি নির্বাচন।

এরই মধ্যে দলের দুই প্রার্থী মিলে প্রচারণায় খরচ করেছেন ৩৮ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। এদের মধ্যে নিউ ইয়র্কের সাবেক মেয়র ও ব্লুমবার্গ পত্রিকার মালিক মাইকেল ব্লুমবার্গ গত নভেম্বরে প্রাইমারির প্রচারণা শুরু করেছেন। জানুয়ারি পর্যন্ত মাত্র দুই মাসে তিনি খরচ করেছেন ১৮ কোটি ৮০ লাখ ডলার। এর পুরোটাই তিনি নিজের পকেট থেকে খরচ করেছেন।

ব্লুমবার্গ গত ডিসেম্বর পর্যন্ত ১৩ কোটি ২০ লাখ ডলার খরচ করেছেন টেলিভিশন বিজ্ঞাপনে। স্বাধীন সংবাদ সংগ্রহকারীদের হিসেবে জানুয়ারিতে তার টেলিভিশনে প্রচারণা ব্যয় ২৫ কোটি ডলার ছাড়ায়।

আরেক প্রার্থী টম স্টেয়ার গত বছরের জুলাই থেকে প্রচারণা শুরু করেছেন। তিনি খরচ করেছেন ২০ কোটি ১০ লাখ ডলার। এর মধ্যে মাত্র ৩০ লাখ ডলার এসেছে অনুদান থেকে। আর বাকী অর্থ এসেছে তার ২০ কোটি ২৫ লাখ ডলারের সম্পত্তি থেকে। স্টেয়ারও বিপুল অর্থ অর্থ খরচ করেছেন বিজ্ঞাপনে। তিনি টেলিভিশন বিজ্ঞাপনে খরচ করেছেন ১১ কোটি ৭০ লাখ এবং অনলাইন বিজ্ঞাপনে খরচ করেছেন চার কোটি ৪০ লাখ ডলার।

ডেমোক্রেট দলের মনোনয়ন পেতে প্রাইমারিতে লড়াই করছেন ১১ জন প্রার্থী। এদের মধ্যে গতবার হিলারি ক্লিনটনের প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সও রয়েছেন। প্রচারণায় তৃতীয় অবস্থানে থাকা স্যান্ডার্স ১০ মাসে খরচ করেছেন ৯ কোটি সাত লাখ ডলার। তিনি টেলিভিশন বিজ্ঞাপনে এক কোটি ৩৫ লাখ এবং অনলাইনে ৯৭ লাখ ডলার খরচ করেছেন।

আরেক প্রতিদ্বন্দ্বী সিনেটর এলিজাবেথ ওয়ারেনের প্রচারণা ব্যয়ের অর্থের উৎস হচ্ছে তার বেতন। গত বছর তিনি প্রচারণা হিসেবে এক কোটি ৬০ লাখ ডলার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

কত খরচ করছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীরা

আপডেট টাইম : ০৩:২৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০