ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

খালেদার কারাগারে দুই বছর : সমাবেশ করবে বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক: খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৮ ফেব্রুয়ারি (শনিবার) ঢাকায় সমাবেশসহ দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। খালেদার কারাগারে থাকার দ্বিতীয় বর্ষপূর্তির দিনে এই সমাবেশ ডেকেছে দলটি।

গতকাল মঙ্গলবার রাতে দলের যৌথসভার পর এক প্রেস ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে আছে, ৭ ফেব্রুয়ারি (শুক্রবার) খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দেশব্যাপী বাদ জুমা মসজিদে মসজিদে দোয়া মাহফিল এবং ৮ ফেব্রুয়ারি বেলা ২টায় ঢাকায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ। সেইসঙ্গে একই দিনে সারাদেশে জেলা সদরে বিক্ষোভ সমাবেশ।

খালেদা জিয়ার দ্বিতীয় কারাবর্ষপূর্তি উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো পোস্টার ও লিফলেট প্রকাশ করবে বলে জানান বিএনপি মহাসচিব।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি আদালতের সাজায় ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে যান খালেদা জিয়া। পরে অসুস্থ হয়ে গত বছরের ১ এপ্রিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (ডিএসএমএমইউ) হাসপাতালে কেবিন ব্লকের একটি কেবিনে চিকিৎসাধীন তিনি।

খালেদা জিয়ার শারীরিক অবস্থায় উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সরকার দুই বছর সম্পূর্ণ অন্যায়ভাবে, বেআইনিভাবে সাজা দিয়ে আটক করে রেখেছে। তার ওপর কারা নির্যাতন চালানো হয়েছে। তার মুক্তির দাবিতে ও নির্যাতনের প্রতিবাদে আমরা এই যৌথসভার মাধ্যমে এই কর্মসূচি গ্রহণ করেছি।’

‘আমরা আজকে দাবি জানাচ্ছি, অবিলম্বে দেশনেত্রীকে মুক্তি দেয়া হোক এবং তার চিকিৎসার ব্যবস্থা করা হোক। আমরা আশঙ্কা করছি, সরকার অত্যন্ত হীন উদ্দেশ্যে তাকে এভাবে অসুস্থতাবস্থায় কারাগারে রেখে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, দেশনেত্রীর স্বাস্থ্যের যেকোনো অবনতির জন্য এই সরকারকে সব দায়-দায়িত্ব গ্রহণ করতে হবে এবং জনগণের সামনে তাদের একদিন আদালতে দাঁড়াতে হবে।’

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই যৌথসভা হয়। এতে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

খালেদার কারাগারে দুই বছর : সমাবেশ করবে বিএনপি

আপডেট টাইম : ১২:৩৪:০৮ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০