ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত

বাগেরহাটে এসএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষক বহিষ্কার

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে এসএসসি পরীক্ষার তৃতীয় দিনে এক শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এসিলাহা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

বহিষ্কৃত শিক্ষক পঙ্কজ কুমার মোরেলগঞ্জ উপজেলার হোগলপাতি মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক। তিনি আরেক শিক্ষকের পরিবর্তে এসিলাহা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের ১৩০ নম্বর রুমে পরিদর্শকের দায়িত্ব পালন করায় তাকে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে কেন্দ্র সচিব এসিলাহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক বলেন, ‘পঙ্কজকে তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব পালনের জন্য পাঠিয়েছেন। তাই তাকে দায়িত্ব দেওয়া হয়।’

অপরদিকে হোগলপাতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার মিস্ত্রী বলেন, ‘কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য রবীন্দ্রনাথ হালদার ও নাসিরুল ইসলামকে পাঠানো হয়। ইংরেজি বিষয়ের শিক্ষক পঙ্কজ কুমারকে পাঠানো হয়নি। তাকে কেন্দ্র সচিব নিজে ডেকে নিয়ে কক্ষ পরিদর্শক বানিয়েছেন।’

এ সম্পর্কে জানার জন্য পঙ্কজ কুমার হালদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’

বাগেরহাটে এসএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষক বহিষ্কার

আপডেট টাইম : ১১:২৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০