ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: শনিবার সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর কাকরাইলে এই ইফতার মাহফিলে সিরাজগঞ্জের সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ীদের মিলনমেলায় পরিণত হয়। সংগঠনের সভাপতি শাহনেওয়াজ দুলালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি।

সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রনি ও যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহের পরিচালনায় বক্তব্য রাখেন- সিরাজগঞ্জ অর্থনীতি জোনের পরিচালক শেখ মনোয়ার হোসেন, কবি মোহন রায়হান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কবির আহমেদ খান, ক্রাইম রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দীপু সরোয়ার, সংগঠনের সাবেক সভাপতি শামসুল আলম সেতু, সাধারণ সম্পাদক কাওছার আজম, সংগঠনের সহ-সভাপতি সুমন মোস্তাফিজ, শহিদুল ইসলাম, আইনুল হোসেন, যুগ্ম সম্পাদক ওমরে আজম, সাংগঠনিক সম্পাদক আবু আলী, কোষাধ্যক্ষ মোস্তফা জাহাঙ্গীর আলম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না এমপি বলেন, গত ৩১ মার্চ আমি আমার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জের কামারখন্দকে মাদকমুক্ত ঘোষণা করেছি। আর আগামী ১ জুলাই সিরাজগঞ্জ সদরকে মাদকমুক্ত ঘোষণা করতে চাই। এ জন্য আমি গণমাধ্যমের সহযোগিতা কামনা করছি।

সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমাদেরকে আপনাদের সমস্যার কথা বলেন এবং সমস্যা সমাধানের পথ দেখান। আমরা আপনাদের সঙ্গে আছি। কারণ আমি জানি, সিরাজগঞ্জে (জেলা পর্যায়ে) যারা সাংবাদিকতা করেন বা যারা আছেন, তারা অনেকেই প্রায় তিন মাস ধরে বেতন পান না। আমরা সিরাজগঞ্জসহ বাংলাদেশ এগিয়ে নিতে যেতে চাই বলেও মন্তব্য করেন হাবিবে মিল্লাত মুন্না।

সিরাজগঞ্জ-২ আসনের এই সংসদ সদস্য বলেন, আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। কারণ আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করব।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৩:১৯:৩২ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০১৯