ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

জরায়ু ও স্তন ক্যান্সারের ঝুঁকি বেশি যেসব নারীদের

লাইফস্টাইল ডেস্ক: নারীদের জন্য জরায়ু ও স্তন ক্যান্সার খুবই ভয়াবহ একটি রোগ। ব্যয়বহুল এই রোগে বিশ্বে প্রতি বছর অনেক রোগী মারা যাচ্ছেন।

যেসব নারী কর্মক্ষেত্র ও বাড়িতে বেশিরভাগ সময় বসে কাটান, তাদের জরায়ু ও স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।

সম্প্রতি সুইডেনের লুন্ডা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় জরায়ু ও স্তন ক্যান্সার সম্পর্কে গুরুত্বপূর্ণ অনেক তথ্য জানা গেছে। গবেষণা তথ্যটি সম্প্রতি আমেরিকান অ্যাসোসিয়েশন ফর ক্যান্সার রিসার্স ইন ফিলাডেলফিয়াতে উপস্থাপন করা হয়।

গবেষণা তথ্য থেকে জানা গেছে, গবেষকরা ২৫ বছর ধরে প্রায় ২৯ হাজার নারীর ওপর এ গবেষণা চালিয়েছেন।

তাদের পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছিল বয়স ২৫-৬৪ বছরের নারীদের। তারা অবশ্য শুরুতে ক্যান্সারে আক্রান্ত ছিলেন না। গবেষকরা নারীদের তিনটি ভাগে বিভক্ত করে পর্যবেক্ষণ করেন।

প্রথমভাগে ছিলেন, যেসব নারী অফিসে কাজ করেন কিন্তু কোনো খেলাধুলায় অংশগ্রহণ করেন না। আর দ্বিতীয় ভাগে ছিলেন যারা অফিসে কাজ করেন এবং বিনোদনের জন্য খেলাধুলায়ও অংশগ্রহণ করেন এবং তৃতীয় ধাপে ছিলেন ওই সব কর্মজীবী নারী, যাদের কর্মের প্রয়োজনে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় এবং খেলাধুলাতেও অংশগ্রহণ করেন।

দীর্ঘ এই গবেষণাতে দেখা গেছে, যেসব নারী কর্মক্ষেত্রে কিংবা অবসর সময়ে সারাক্ষণ বসেই কাটান, তারা কর্মক্ষেত্রে সারাক্ষণ বসে না থাকা নারীর তুলনায় ২.৪ শতাংশ স্তন ও জরায়ু ক্যান্সারে আক্রান্ত হয়েছেন।

ঋতুচক্র বন্ধের আগেই স্তন ও জরায়ুর ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তারা। গবেষকরা কর্মজীবী নারীদের সারাক্ষণ বসে না থেকে ছোট ছোট কাজ করার পরামর্শ দিয়েছেন। যেমন কফি খাওয়া কিংবা একটু হাঁটাহাঁটি করা।

তথ্যসূত্র: কলকাতা ২৪

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

জরায়ু ও স্তন ক্যান্সারের ঝুঁকি বেশি যেসব নারীদের

আপডেট টাইম : ১১:৫১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০