ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

স্মৃতিশক্তি বাড়ানোর উপায়

অনলাইন ডেস্ক: স্মৃতিশক্তি এমন একটি বিষয় যেটি ছাড়া মানুষ অনেকটায় অচল। আজকের বিশ্বে মানব সভ্যতা যে উন্নয়নের দেখা পেয়েছে তার অন্যতম একটি কারণ হল মানুষের মস্তিষ্কের ক্ষমতা। কিন্তু, এই পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের স্মৃতিশক্তি কম যে কারনে বিশ্ব মানবতার একটা অংশ উন্নতির শিখরে পৌঁছাতে পাড়ছে না।

এবার আসুন জেনে নিই, স্মৃতিশক্তি বাড়ানোর উপায়…

মানসিক চাপ কমান: নানা মানসিক চাপের মধ্যে বিষণ্ণতা মানুষের মস্তিষ্কের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর। এটি মনোযোগের ক্ষমতা কমিয়ে ফেলে। সেসঙ্গে রক্তে করটিসলের লেভেল বাড়িয়ে দেয়। আর করটিসলের লেভেল বেড়ে গেলে মস্তিষ্কের কার্যকারিতা কমে যায়।

নিয়মিত ব্যায়াম করুম: কেবল শরীরকে সচল রাখা নয়, মস্তিষ্ককে সচল রাখতেও কাজ করে ব্যায়াম। তাই নিয়মিত ব্যায়াম করুন। শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সচল থাকবে।

পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করুন: একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক ৭-৮ ঘণ্টা ঘুমানো প্রয়োজন। ভালো ঘুম আপনার মস্তিষ্ককে অধিক কার্যকরী করে তোলে। তাই নিয়মিত পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করুন।

মস্তিষ্কের জন্য ঠান্ডা ঘরই ভালো: গরমের চেয়ে ঠান্ডায় স্মৃতিশক্তি এবং মনোযোগ তিনগুণ বেশি থাকে৷ এ কথা জানান নিউ সাউথ ওয়েল্স বিশ্ববিদ্যালয়ের অস্ট্রেলিয়ান মনোবিজ্ঞানী প্রফেসার ইয়োসেফ ফোরগাস৷ এছাড়া ঠান্ডা ঘর মাথাকেও ঠান্ডা রাখে, তাই ঘরের তাপমাত্রা কখনো ২১ ডিগ্রি সেলসিয়াসের বেশি রাখা ঠিক নয়, জানান তিনি৷

গল্প শেষ থেকে শুরু করুন: একটি গল্প পড়ে পুরো গল্পটা মনে রাখুন৷ এবার শুরু থেকে না বলে শেষ বা পেছন থেকে গল্পটা মনে করতে থাকুন৷ এই পন্থা মস্তিষ্কের কোষগুলোকে সচল তো রাখবেই, করবে আরো শক্তিশালী৷

বিপরীত হাত ব্যবহারের অভ্যাস: যাঁরা ডান হাতে সব কিছু করেন, তাঁরা বাঁ হাতে আর যাঁরা বাঁ হাতে সব কিছু করেন, তাঁরা ডান হাতে সপ্তাহে অন্তত একবার সব কাজ করার চেষ্টা করুন৷ অর্থাৎ উল্টো হাতে খাওয়া-দাওয়া, দাঁতব্রাশ করা বা অন্যান্য টুকটাক ঘরের কাজ করার অভ্যাস করতে পারেন৷ এতেও ব্রেন সচল থাকে৷

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

স্মৃতিশক্তি বাড়ানোর উপায়

আপডেট টাইম : ০৬:৫১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০