বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় ট্রাক্টরের ধাক্কায় জিম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় এ ঘটনা ঘটে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জিম উপজেলার রামপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে। সে রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
জনতা ওই ট্রাক্টরের চালককে আটক করে পুলিশে দিয়েছে।
স্থানীয়রা জানান, বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় স্কুলের সামনের রাস্তায় মাটি বহনকারী একটি ট্রাক্টর ধাক্কা দিলে শিশুটির মাথায় মারাত্মক আঘাত লাগে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি জানান, শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। আটক চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 

























