ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

কুষ্টিয়ায় কলেজছাত্র হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় কলেজছাত্র পলাশ হত্যা মামলায় চার যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তাদের আরও এক বছর করে কারাদণ্ড দেন আদালত।

আজ রোববার কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে আসামিরা উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- সদর উপজেলার চৌড়হাস আদর্শপাড়া গ্রামের আবদুর রশিদের ছেলে রাকিবুল ইসলাম রাকিব (২৫), এরশাদনগর আশ্রায়ণ প্রকল্পের বাসিন্দা মাহাতাব উদ্দিনের ছেলে সুজন (২২), পূর্ব মজমপুর গ্রামের নান্নু ড্রাইভারের ছেলে শাহরিয়ার নাইম রাব্বি (২৪) ও চৌড়হাস ফুলতালা গ্রামের কোহিনুরের ছেলে পিয়াস (২৫)।

এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় রনি ও ফয়সাল নামে দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত।

কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল হালিম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে বলা হয়, ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর পিটিআই সড়কে পূর্ব শত্রুতার জেরে কুষ্টিয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র পলাশকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।

এর পর দিন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থেকে পলাশের মৃত্যু হয়।

এ ঘটনায় পলাশের মা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় সদর উপজেলার পুরনো কুষ্টিয়া গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী সেলিনা বেগমসহ ছয়জনকে আসামি করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

কুষ্টিয়ায় কলেজছাত্র হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

আপডেট টাইম : ০৮:৫৮:০৬ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০