ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

আবারও বাড়ছে সোনার দাম

অর্থনৈতিক প্রতিবেদক: আবারও বাড়ছে সোনার দাম। বুধবার (১৯ ফেব্রুয়ারি) থেকে প্রতি গ্রাম সোনার দাম বাড়ছে ১০০ টাকা। অর্থাৎ ভরিপ্রতি সোনার দাম বাড়ছে ১ হাজার ১৬৬ টাকা। বুধবার থেকে এক ভরি সোনা কিনতে ক্রেতাদের খরচ করতে হবে সাড়ে ৬১ হাজার টাকা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সোনা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এই সিদ্ধান্ত নিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, টাকার বিপরীতে ডলারের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে সোনার দাম বেড়ে গেছে। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় বাজারে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ গত ৫ জানুয়ারি সোনার দাম বাড়িয়েছিল বাজুস। এছাড়া গত বছরের জুলাই, আগস্ট, নভেম্বর ও ডিসেম্বরে মোট চার দফায় সোনার দাম বাড়ানো হয়।

বাজুসের ঘোষণা অনুযায়ী, বুধবার থেকে সবচেয়ে ভালোমানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম হবে ৬১ হাজার ৫২৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫৯ হাজার ১৯৪ এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫৪ হাজার ১৭৯ টাকায় বিক্রি হবে। এই ৩ মানের সোনার দামই ভরিপ্রতি ১ হাজার ১৬৬ টাকা বাড়ানো হলো। আর সনাতন পদ্ধতিতে সোনার দাম ৪১ হাজার ৪০৭ টাকা এবং ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে আগের দামেই (৯৩৩ টাকা)।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

আবারও বাড়ছে সোনার দাম

আপডেট টাইম : ০৮:৫৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০