ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু

ডিএসবির এক সদস্যকে মারধরের ঘটনায় তিন ছাত্র আটক

যশোর প্রতিনিধি: পুলিশের গোয়েন্দা শাখার (ডিএসবি) এক সদস্যকে মারধরের অভিযোগে যশোর এমএম কলেজের তিন ছাত্রকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এমএম কলেজ ক্যাম্পাসে ওই ডিএসবি সদস্যকে মারধর করা হয়। এরপর বিকালে অভিযান চালিয়ে ওই তিন শিক্ষার্থীকে আটক করে পুলিশ।

কলেজ ক্যাম্পাস সূত্রে জানা যায়, দুপুরে ছাত্রলীগের এক কর্মী দর্শন বিভাগের এক ছাত্রীকে উত্ত্যক্ত করে। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী ছাত্রলীগের ওই কর্মীকে মারধর করে। ঘটনা জানতে সেখানে যান ডিএসবির ওই সদস্য। কথা বলার একপর্যায়ে তিনি ছাত্রলীগের এক কর্মীর কোমড়ে একটি আগ্নেয়াস্ত্র দেখতে পান। কোমড়ে কী আছে জানতে চাইলে সে দৌড় দেয়। এরপর তাকে ধাওয়া করলে সে আসাদ হলে গিয়ে আশ্রয় নেয়। পরে ছাত্রলীগের ২০-২৫ কর্মী ডিএসবি সদস্যকে মারধর করে। খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ কলেজের চারপাশে অবস্থান নেয়।

এ বিষয়ে জানতে চাইলে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, ডিএসবি সদস্যকে মারধরের খবর পেয়ে পুলিশের কয়েকটি টিম এমএম কলেজ ক্যাম্পাসে অভিযান চালায়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে।

তবে আটককৃতদের নাম ঠিকানা প্রকাশ করতে রাজি হয়নি পুলিশ।

এমএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শেখ আবুল কওসার জানান, দুপুরে পুলিশের কয়েকজন কর্মকর্তা তার সঙ্গে দেখা করেন। তারা জানান, ক্যাম্পাসে অস্ত্রবাজ সন্ত্রাসীদের ধরতে অভিযান চালানো হবে। এজন্য তারা হল সুপারদের সঙ্গে যাওয়ার অনুরোধ করেন। এরপর তিনি দুইজন শিক্ষককে তাদের সঙ্গে পাঠান। অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনজনকে আটক করে নিয়ে যায়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত

ডিএসবির এক সদস্যকে মারধরের ঘটনায় তিন ছাত্র আটক

আপডেট টাইম : ১২:০০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০