ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য নরসিংদী তে জনস্বার্থে মোবাইল কোর্ট জনগণের ভালোবাসায় মির্জা ফখরুল: নীতি, আদর্শ ও নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ সংসদ কক্ষে নিজের আসনে বসে ভোট গ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে-ইউএনও, এটিএম কামরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রত্যাশা সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্রের

দেশের সবচেয়ে বড় বিপদ মোদি: মমতা

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেশের সবচেয়ে বড় বিপদ বলে মনে করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তার অভিযোগ রাজ্যে দাঙ্গা লাগিয়ে রাজনৈতিকভাবে লাভবান হওয়ার চেষ্টা চালাচ্ছে বিজেপি। কিন্তু সে চেষ্টা সফল হবে না দাবি করে মেটিয়াবুরুজে এক সভায় মমতা বলেন, ‘আমি মরে গেলেও রাজ্যে একটা দাঙ্গা করতে কাউকে দেব না’।

তার অভিযোগ ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের নির্বাচনে জিততে দাঙ্গা করার পরিকল্পনা নিয়েছে বিজেপি। তার কথায়, ‘মোদি ডায়মন্ড হারবারে দাঙ্গা করতে চান। তিনি দেশের সবচেয়ে বড় বিপদ। মোদি আবার ক্ষমতায় এলে দেশের কী হবে! বাংলা এমন একটা জায়গা যেখানে সমস্ত ধর্ম একসঙ্গে মিলেমিশে থাকে আমি আমার জীবন দিয়ে দেব কিন্তু বাংলায় দাঙ্গা করতে দেব না’।

রাজ্য প্রশাসনের বিরুদ্ধে সংখ্যালঘু দূষণের অভিযোগ আগেই উঠেছে। এপ্রসঙ্গে মমতা বলেন লোকজন ভাবে আমি মুসলমানদের তোষণ করি। আচ্ছা বলুন তো তোষণ মানে কী? মুসলমান সম্প্রদায়ের মানুষরাও এই রাজ্যের অংশ। কেন এটাকে নিয়ে নোংরা রাজনীতি করছে বিজেপি?

ওয়াজিদ আলি শাহর স্মৃতি বিজড়িত মেটিয়াবুরুজে সভা থেকে মমতা আরও বলেন, শুধুমাত্র তার পরিবারের সদস্য বলেই অভিষেককেও নিশানা করা হচ্ছে। তার নামে নানা রকম অসত্য প্রচার করা হচ্ছে।

মেটিয়াবুরুজের পর উত্তর চব্বিশ পরগনা বিড়লাপুরে সভায় মুখ্যমন্ত্রী বলেন, দেশের গণতন্ত্রকে বাঁচাতে মোদিকে ক্ষমতাচ্যুত করতে হবে। আমি বারবার রাজ্যের সমস্ত আসনে জিততে চেয়েছি। তার একটাই কারণ, যাতে নতুন সরকার তৈরি হওয়ার ক্ষেত্রে বাংলা নিজের বক্তব্য স্পষ্টভাবে তুলে ধরতে পারে।

এই সভা সমাপ্ত হওয়ার পর নামখানাতেও সভা করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তিনি বলেন গত পাঁচ বছরে দেশের জন্য কোনও কাজ করেননি প্রধানমন্ত্রী। আর এবারও যদি চৌকিদারকে দায়িত্ব দেওয়া হয় তাহলে নিজেদের ধ্বংস করা হবে। ওর দলকে একটা ভোট না দিয়েই জবাব দিতে পারবে মানুষ। মমতার দাবি ভোট পেতে সমস্ত রকম কাজ করতে পারে বিজেপি। নেমে যেতে পারে যেকোনো স্তরে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক

দেশের সবচেয়ে বড় বিপদ মোদি: মমতা

আপডেট টাইম : ০৩:৪০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০১৯