ঢাকা ০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা

নেপালের সঙ্গে সড়কপথ উন্মুক্ত, রেলপথও চালু হবে: বাণিজ্যমন্ত্রী

ঢাকা: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, উভয় দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে নেপালের সঙ্গে বাংলাদেশের সড়কপথ উন্মুক্ত হয়েছে। রেলপথও চালু হবে। নেপাল বাংলাদেশের বিমানবন্দর ও সমুদ্রবন্দর ব্যবহার করলে উভয় দেশ লাভবান হবে।

মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে নিজের অফিস কক্ষে নেপালের শিল্প, বাণিজ্য বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. বাইকুনথা আয়ালের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ-নেপাল ট্রেড অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন বিষয়ে সচিব পর্যায়ের বৈঠকে যোগদানের জন্য প্রতিনিধি দলটি বাংলাদেশ সফর করছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ-নেপাল ট্রেড অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন মিটিং হচ্ছে ঢাকায়। সেখানে এ চুক্তি স্বাক্ষরের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। উভয় দেশ একমত হলে দ্রুত নেপালের সঙ্গে পিটিএ স্বাক্ষর হবে।

এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দিন উপস্থিত ছিলেন। অন্যদিকে নেপালের প্রতিনিধি দলে আরও ছিলেন নেপালের শিল্প, বাণিজ্য বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাওরাজ ঢাহাল, নেপালের অর্থ মন্ত্রণালয়ের অধীন কাস্টমস বিভাগের মহাপরিচালক সুমন ঢাহাল, নেপালের কৃষি ও প্রাণিসম্পদ বিভাগের ফুড টেকনোলজি ও কোয়ালিটি কন্ট্রোল বিভাগের মহাপরিচালক মাতিনা জোশি ভদ্রো ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

নেপালের সঙ্গে সড়কপথ উন্মুক্ত, রেলপথও চালু হবে: বাণিজ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৭:৫৩:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০