ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএসই লেনদেনের সময় এক ঘণ্টা কমালো

অর্থনৈতিক প্রতিবেদক : করোনার কারণে লেনদেনের সময় একঘণ্টা কমালো দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বৃহস্পতিবার (১৯ মার্চ) থেকে এই সময়সূচি কার্যকর হবে। বুধবার (১৮ মার্চ) বিকালে ডিএসই পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই-এর সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন সকাল সাড়ে ১০ টায় লেনদেন শুরু হবে। চলবে দুপুর দেড়টা পর্যন্ত। আজ বুধবার পর্যন্ত ডিএসইতে লেনদেন শুরু হয়েছে সকাল সাড়ে ১০ টায়। শেষ হয়েছে বেলা আড়াইটায়।

শেয়ারবাজার সূত্রে জানা গেছে, করোনা আতঙ্কে বিদেশিরা শেয়ার বিক্রি করে দেওয়ায় বাজারে পতন হয়েছে। এই পতন থেকে রক্ষা পেতে বাজারে লেনদেন বন্ধ রাখার দাবি জানয়ে আসছে বিনিয়োগকারী ঐক্য পরিষদ। এরপরই এই বৈঠক থেকে লেনদেনের সময় কমিয় আনার সিদ্ধান্ত নেওয়া হলো।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ডিএসই লেনদেনের সময় এক ঘণ্টা কমালো

আপডেট টাইম : ১০:০৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০